ঢাকাMonday , 1 December 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • ঘাটাইলে ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাঝে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের উপকরণ বিতরণ

    admin
    December 1, 2025 3:16 pm
    Link Copied!

    মো:ফারুক আহমেদ ঘাটাইল( টাঙ্গাইল)

    টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার সমতল ভূমিতে বসবাসরত ক্ষুদ্র নৃগোষ্ঠীর আর্থ-সামাজিক জীবনমান উন্নয়নের লক্ষ্যে ‘সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্প’ এর আওতায় নির্বাচিত ৯৬ জন সুবিধাভোগীর মাঝে ছাগল ও তাদের সুরক্ষার জন্য টিন ও সিমেন্টের খুটি বিতরণ করা হয়েছে। সোমবার (১ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টায় ঘাটাইল উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে ভেটেরিনারি হাসপাতাল প্রাঙ্গনে এ বিতরণ কার্যক্রম সম্পন্ন হয়। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা (ইউএলও) ডা. মো. বাহাউদ্দীন সরোয়ার রিজভীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঘাটাইল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আবু সাঈদ। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ভেটেরিনারি সার্জন (ভিএস) জাফরুল হাসান রিপন, ট্রাইব্যাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন উপজেলা শাখার সভাপতি মহানন্দ বর্মণ, আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার সাধারণ সম্পাদক প্রদীপ কুমার রায়, সহ সাধারণ সম্পাদক বিক্রম আদিত্য, সদস্য অমূল্য বর্মণ এবং আন্তর্জাতিক মানবাধিকার আইন সংস্থা উপজেলা শাখার সভাপতি পরিমল বর্মণ প্রমুখ। এ প্রকল্পের মাধ্যমে ক্ষুদ্র নৃগোষ্ঠীর জনগোষ্ঠীর আয়বর্ধন ও পুষ্টি নিরাপত্তা জোরদার করার পাশাপাশি তাদের জীবনমানের টেকসই উন্নয়ন নিশ্চিত করার উদ্দেশ্যে সহায়তা প্রদান করা হচ্ছে।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST