ঢাকাMonday , 1 December 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • রাজশাহীতে সাংবাদিকদের হেনস্তা, তালাবদ্ধ করার হুমকি দুই এনসিপি নেতার

    admin
    December 1, 2025 7:31 pm
    Link Copied!

    মোঃতানজিলুল ইসলাম লাইক, রাজশাহী,

    রাজশাহী পর্যটন মোটেলে এনসিপির দুই পক্ষের উত্তেজনা চলার সময় সংবাদ কর্মীদের ওপর চড়াও হয়েছেন দুই এনসিপি নেতা। তাদের এক জনের নাম শোয়েব। বিকেল সাড়ে চারটায় পর্যটন মোটেলে পরিচিতি সভা নিয়ে সংবাদ সম্মেলন করছিলেন রাজশাহী জেলার নব গঠিত আহবায়ক কিমিটি।

    এ সময় এনসিপির মহানগর কমিটির একাংশ অন্তত ত্রিশ জনের একটি দল জেলা কমিটির আহবায়ক সাইফুল আলমকে আওয়মীলীগের দোসর বলে তাদের কর্মসূচী ভন্ডুল করবার চেষ্টা চালায়। এ সময় হানগর কমিটির দুই জন নেতা সংবাদ সম্মেলন চলার সময় সভাকক্ষে ঢুকে সংবাদকর্মীদের বের হয়ে চলে যেতে হুকুম দেন। যদি না যাওয়া হয় তাহলে দরজায় তালা মেরে ভেতরে আগুন দেবারও হুমকি দেন। এতেই ক্ষিপ্ত হয়ে ওঠেন কর্মরত সংবাদকর্মীরা। সাংবাদিকরা একাট্টা হয়ে সেই হুমকিদাতা দুজনকে পর্যনট মোটেলের বাইরে বের করে আনেন। দীর্ঘ সময় এনসিপি নেতাকর্মীদের সাথে সংবাদকর্মীদের উচ্চ বাক্য বিনিময় চলতে থাকে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রনে পুলিশ দুই পক্ষকে শান্ত করার চেষ্টা করেন। সংবাদকর্মীরা এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন। এবং জড়িত দুজনের বিচার দাবি করেছেন। এ ঘটনার সুরাহা না হওয়া পর্যন্ত এনসিপির সকল কার্যক্রমে মিডিয়া কাভারেজ দেয়া থেকে আপাতত তারা বিরত থাকবেন বলেও জানান। সন্ধ্যায় সংবাদকর্মীরা পর্যটন মোটেল এলাকা ছেড়ে এলেও সেখানেই অবস্থান নিয়ে বসে ছিলো এনসিপি নেতাকর্মীরা।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST