ঢাকাTuesday , 2 December 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • কুষ্টিয়ায় পাঁচ থানার ওসি একযোগে বদলি: নির্বাচনকে সামনে রেখে পুলিশ প্রশাসনে রদবদল

    admin
    December 2, 2025 1:38 pm
    Link Copied!

    এস.এম. রিয়াদুল ইসলাম, কুষ্টিয়া জেলা প্রতিনিধি :

    আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুষ্টিয়ার সাতটি থানার মধ্যে পাঁচটি থানার অফিসার ইনচার্জ (ওসি)কে একযোগে ঢাকা রেঞ্জে বদলি করা হয়েছে। সোমবার (০১ ডিসেম্বর) মধ্যরাতে বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টার্স থেকে জারি করা এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়।

    বদলিকৃত অফিসার ইনচার্জরা হলেন—
    কুষ্টিয়া মডেল থানার ওসি মো. মোশাররফ হোসেন,
    কুমারখালী থানার ওসি খন্দকার জিয়াউর রহমান,
    খোকসা থানার ওসি শেখ মঈনুল ইসলাম,
    মিরপুর থানার ওসি মো. মমিনুল ইসলাম এবং
    ভেড়ামারা থানার ওসি মো. আব্দুর রব তালুকদার।

    এদিকে, হঠাৎ একযোগে পাঁচ থানার ওসি বদলি হওয়ায় জেলা পুলিশ প্রশাসনে নতুন করে নড়াচড়া দেখা দিয়েছে। নির্বাচনকে কেন্দ্র করে আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও সুদৃঢ় করতে এ পদক্ষেপ নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

    তবে, এই পাঁচ থানায় নতুন হিসেবে কারা দায়িত্ব গ্রহণ করবেন—সে বিষয়ে এই রিপোর্ট লেখা পর্যন্ত কোনো তথ্য জানা যায়নি।

    উল্লেখ্য, কুষ্টিয়া জেলা পুলিশের নতুন পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন, পিপিএম (বার) গত শনিবার (২৯ নভেম্বর) সকালে দায়িত্বভার গ্রহণ করেন। তিনি যোগদানের পরপরই জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কঠোর অবস্থানের কথা জানিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নির্দেশ দেন।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST