মোঃ সাইফুল ইসলাম বালিয়াডাঙ্গী ঠাকুরগাঁও প্রতিনিধি,
বাংলাদেশের সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় উপজেলার ২ নং চাড়োল ইউনিয়ন ৬ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে পৌতিলাভাষা বাজার মোড়ে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
আজ (২ ডিসেম্বর মঙ্গলবার) বাদ এশার নামাজের এর পর এ মোনাজাত এর আয়োজন করা হয় ওক্ত দোয়া মোনাজাত মাহফিলে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আবু হায়াত ।
দোয়া মাহফিল পরিচালনা করেন মাওলানা আবু রায়হান। এসময় উপস্থিত ছিলেন, ২ নং চাড়োল ইউনিয়ন বিএনপির সভাপতি হাবিবুল্লাহ বাবু ও ২ নং চাড়োল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সবুর মাস্টার, চাড়োল ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি আজমির হোসেনসহ দোয়া মাহফিল অনুষ্ঠানে অত্র ইউনিয়নের বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী ও স্থানীয় ধর্মপ্রাণ মানুষ উপস্থিত ছিলেন।



