ঢাকাWednesday , 3 December 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • গৌরনদীতে হিন্দু পরিবারকে পেটানোর অভিযোগ আওয়ামী লীগ নেত্রীর স্বামী ও ছেলের বিরুদ্ধে

    admin
    December 3, 2025 9:58 pm
    Link Copied!

    বরিশাল প্রতিনিধি :

    বরিশালের গৌরনদীতেে বসতবাড়ির জমি নিয়ে পূর্ব বিরোধের জেরধরে হিন্দু পরিবারের উপর হামলার ঘটনা ঘটেছে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছেন। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনাটি বরিশালের গৌরনদী পৌরসভার ৩ নং ওয়ার্ড লাখেরাজ কসবা গ্রামের।ওই গ্রামের বাসিন্দা দশরাত দাস অভিযোগ করে বলেন, বসতবাড়ির ২ শতক জমি নিয়ে আমাদের সঙ্গে প্রতিবেশী আওয়ামী লীগ নেত্রী ছুমাইয়া আক্তার ছবির স্বামী আহাদুলের সঙ্গে দীর্ঘদিন যাবত বিরোধ চলে আসছে। ওই জমি দখলের জন্য বিভিন্ন সময়ে আমাদের উপর হামলা চেষ্টা চালিয়ে আসছে আহাদুল।গত ১৭ বছর ফ্যাসিস্ট আওয়ামী লীগের ক্ষমতার অপব্যবহার করে আমাদের উপর জুলুম অত্যাচার এবং বাড়ি থেকে উচ্ছেদের পায়তারা চালাচ্ছিল। তাদের নির্যাতন অত্যাচার সহ্য করে আসছিলাম। সেই ধারাবাহিকতায় রোববার কোন কারণ ছাড়াই জমি দখলের জন্য আমার বাড়িতে ইট পাটকেল নিক্ষেপ করে, আমাদের বাড়িতে অনধিকার ভাবে প্রবেশ করে আহাদুল এবং তার স্ত্রী ছবি আক্তার, ছেলে সিয়াম, ভাতিজা নাদিম আমাদের ওপর অতর্কিত হামলা চালায়। হামলায় আমি সহ চারজন আহত হই । আহতরা হলেন,লক্ষ্মী রানী, দশরথ দাস, জয় দাস,ও তার বোন, আহতোদের মধ্যে গুরুত্বর দুইজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। অভিযোগের বিষয়ে জানতে আহাদুলের নাম্বারে একাধিকবার ফোন দেওয়া হলেও তার নাম্বার বন্ধ থাকায় বক্তব্য নেওয়া যায়নি। গৌরনদী মডেল থানার ওসি মো:তরিকুল ইসলাম জানিয়েছেন, একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST