ঢাকাWednesday , 3 December 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস ও জাতীয় প্রতিবন্ধী দিবসের কুষ্টিয়ায় আলোচনা সভায় এডিসি জাহাঙ্গীর আলম

    admin
    December 3, 2025 10:15 pm
    Link Copied!

    এস.এম.রিয়াদুল ইসলাম কুষ্টিয়া জেলা প্রতিনিধি:
    ‎
    ‎
    ‎প্রতিবন্ধদের সহযোগিতার হাত বাড়িয়ে দিলে তাদের জীবনধারা পাল্টে যাবে।
    ‎
    ‎কুষ্টিয়ার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জাহাঙ্গীর আলম বলেছেন, প্রতিবন্ধদের সহযোগিতার হাত বাড়িয়ে দিলে তাদের জীবনধারা পাল্টে যাবে। প্রতিবন্ধীরা আমাদের সন্তান। তারা এখন আর সমাজের বোঝা নয়।
    ‎
    ‎অনেকেই নিজের পায়ে দাঁড়াতে সক্ষম হবে। ইতিমধ্যেই সহযোগিতার মাধ্যমে প্রতিবন্ধীকতাকে জয় করে অনেকেই সফলতা লাভ করেছেন।
    ‎
    ‎তিনি বলেন, যে বাড়ীতে একটা প্রতিবন্ধী থাকে তাদের যে কষ্ট তা আর কেউ বুঝতে পারেনা। আমাদের সমাজের মানুষ হিসেবে ঐ পরিবারের প্রতি একটা নজর দেওয়া উচিত।
    ‎
    ‎বুধবার সকালে কুষ্টিয়া জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস ও জাতীয় প্রতিবন্ধী দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
    ‎
    ‎তিনি বলেন, মানবিক দৃষ্টিতে সহানুভূতি নিয়ে শারীরিক ও মানসিক প্রতিবন্ধীদের পাশে দাঁড়ালে তারাও জীবনে ঘুরে দাঁড়াতে পারেন। সাধারণ মানুষের মতো বাঁচার অধিকার তাদেরও রয়েছে। প্রতিবন্ধীদের উন্নয়নের জন্য প্রশাসনের পক্ষ থেকে কর্মসংস্থানের জন্য চাকুরীর কোটা বাস্তবায়ন, বিভিন্ন কারিগরী প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে কর্মক্ষম করে গড়ে তোলার লক্ষ্যে সরকারের পাশাপাশি এনজিওসহ সমাজের বিত্তবান ব্যক্তিদের এগিয়ে আসা প্রয়োজন। ইতিমধ্যেই আমি উচ্চ মহলে যোগাযোগ করেছি।
    ‎
    ‎এসময় জেলা প্রশাসক শারীরিক-মানসিক প্রতিবন্ধীদের পুনর্বাসনে বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরেন এবং এ বিষয়ে বিত্তবান ও হৃদয়বান বিশ্ববাসীকে এগিয়ে আসার আহ্বান জানান।
    ‎
    ‎সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক আব্দুল লতিফ শেখের সভাপতিত্বে ও সহকারী পরিচালক মোহাম্মদ মুরাদ হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার সরকার, শহর সমাজসেবা অফিসার আরিফুল ইসলাম, সদর উপজেলা সমাজসেবা অফিসার মোহাম্মদ আলী, কুষ্টিয়া সিভিল সার্জনের প্রতিনিধি ডা: মো: আরিফুল হক, প্রতিবন্ধী সেবা ও সহায়তা কেন্দ্রর কর্মকর্তা শামীম রেজা, রতনা-হিরা-পারভেজ প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুর রাজ্জাক প্রমুখ।
    ‎
    ‎এসময় জেলার সরকারি কর্মকর্তাসহ বেসরকারী ও বিভিন্ন এনজিওর প্রধানগণসহ প্রতিবন্ধীরা উপস্থিত ছিলেন। পরে জেলা প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার, সাদাছড়ি তুলে দেওয়া হয়।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST