ঢাকাThursday , 4 December 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • “কুলাউড়ার কর্মধা সীমান্তে বিএসএফের গুলিতে যুবক নিহত”

    admin
    December 4, 2025 7:36 pm
    Link Copied!

    সিপাউর রহমান চৌ: কুলাউড়া, মৌলভীবাজার।

    কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়নের সীমান্ত এলাকায় বিএসএফের গুলিতে শুকুরাম উরাং (২৫) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত যুবক কর্মধা ইউনিয়নের মুরইছড়া চা-বাগান বস্তি এলাকার বাসিন্দা দাসনু উরাংয়ের পুত্র।

    স্থানীয় সূত্রে জানা যায়, শুকুরাম উরাং ৪ ডিসেম্বর (বৃহস্পতিবার) দুপুরে সীমান্তবর্তী ১৮৪৪ নং পিলারের পাশে তাদের কৃষি জমিতে কাজ করতে যায়। এসময় তার গৃহপালিত পশুকে খেতের মধ্যে ঘাষ খাওয়াচ্ছিল। এর কিছুক্ষণ পর দুপুর দেড়টার দিকে ভারতীয় বিএসএফ সদস্যরা তাকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছুড়ে। পরে সে দৌড়ে কিছু দূর এগিয়ে এসে মাটিতে লুটিয়ে পড়ে। বিএসএফের গুলিতে তার পেট ঝাজরা হয়ে গেছে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কুলাউড়া সদর হাসপাতালে নিয়ে আসার পথিমধ্যে সে মৃত্যুর কোলে ঢলে পড়ে।

    স্থানীয় বাসিন্দা শাহজান কবির জানান, শুকুরাম উরাং বিএসএফের গুলিতে গুলিবিদ্ধ হয়ে সীমান্ত থেকে অনেক জায়গা দৌড়ে এসে মাটিতে পড়ে যায়, পড়ে আমরা তাকে পানি খাওয়াই তখনও সে জীবিত ছিলো। পরে গাড়ি এনে কুলাউড়া হাসপাতালে নিয়ে আসার পথে তার মৃত্যু ঘটে। শাহজান আরো বলেন, নিহত শুকুরাম উরাং ঢাকায় একটি কোম্পানিতে চাকুরি করত। ১৫-২০ দিন আগে সে বাড়িতে ছুটিতে এসে পরিবারের সদস্যদের কৃষি কাজে সহযোগিতা করছিলো।

    কুলাউড়া সদর হাসপাতালের কতৃব্যরত চিকিৎসক জানান, বিএসএফের গুলিতে যুবকটি হাসপাতালে আনার আগেই মৃত্যুবরণ করে।

    এব্যাপারে কুলাউড়া থানার অফিসার্স ইনচার্জ ওমর ফারুক বিএসএফের গুলিতে নিহতের বিষয়টি নিশ্চিত করে জানান, শুকুরাম উরাংয়ের লাশ কুলাউড়া সদর হাসপাতালে সুরাতাহাল শেষে ময়না তদন্তের জন্য মৌলভীবাজার মর্গে প্রেরণ করা হয়েছে।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST