ঢাকাFriday , 5 December 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • মদনে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মহফিল করলেন বাবর

    admin
    December 5, 2025 8:48 pm
    Link Copied!

    জাকির আহমেদ মদন (নেত্রকোণা) প্রতিনিধিঃ

    নেত্রকোণার মদনে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর এর উপস্থিতিতে দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও মিয়াদ মহফিল অনুষ্ঠিত হয়।

    শুক্রবার জুমা নামাজের আগে মদন বুড়াপীর মাজার মাদ্রাসায় পৌর বিএনপি ও অঙ্গসংগঠনের আয়োজনে এ দোয়া ও মিলাদ মহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন, পৌর বিএনপি’র সভাপতি কামরুজ্জামান চন্দন এবং সঞ্চালনায় ছিলেন, সাধারণ সম্পাদক আব্দুল কাদির।

    এতে লুৎফুজ্জামান বাবর ছাড়াও উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি’র সভাপতি নুরুল আলম তালুকদার ও সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম আকন্দ, উপজেলা ছাত্রদল সাধারণ সম্পাদক শামীম আহমেদ ও পৌর ছাত্রদল আহবায়ক মাহমুদুর রহমান মিঠু প্রমুখ।

    এ সময় লুৎফুজ্জামান বাবর তার বক্তব্যে বলেন, আপনারা আমার জন্য রোজার রেখেছেন, সিন্নি মানত করেছেন। হয়তো এ কারণেই আমি আপনাদের মাঝে ফিরে আসতে পেরেছি। আমার নেত্রী বেগম খালেদা জিয়া খুব অসুস্থ। তাঁর জন্য আমি আপনাদের কাছে দোয়া চাচ্ছি। আমার নেতা তারেক রহমানের জন্য দোয়া চাই।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST