ঢাকাFriday , 5 December 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • কুষ্টিয়ায় জামায়াতে ইসলামী আয়োজিত ঐতিহাসিক কর্মী–সুধী সমাবেশ অনুষ্ঠিত : দুর্নীতি ও বৈষম্যমুক্ত সমাজ গঠনের আহ্বান

    admin
    December 5, 2025 8:58 pm
    Link Copied!

    এস.এম. রিয়াদুল ইসলাম, কুষ্টিয়া জেলা প্রতিনিধি:

    বাংলাদেশ জামায়াতে ইসলামী কুষ্টিয়া শহর শাখার উদ্যোগে “দুর্নীতি ও শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ গড়ার লক্ষ্যে কর্মী ও সুধী সমাবেশ” অনুষ্ঠিত হয়েছে।

    শুক্রবার (৫ ডিসেম্বর) বেলা ৩টার দিকে কুষ্টিয়া শহরের পাবলিক লাইব্রেরি মাঠে আয়োজিত এ সমাবেশে শহর জামায়াত ও অঙ্গ–সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বিপুল উৎসাহ ও উদ্দীপনার সঙ্গে অংশগ্রহণ করেন।

    সমাবেশে সভাপতিত্ব করেন কুষ্টিয়া শহর জামায়াতের আমীর এনামুল হক। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা জামায়াতের আমীর অধ্যাপক মাওলানা আবুল হাশেম। তিনি তাঁর বক্তব্যে নৈতিক সংকট নিরসন, দুর্নীতি প্রতিরোধ এবং বৈষম্যহীন সমাজ গঠনে ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠার গুরুত্ব তুলে ধরেন। পাশাপাশি একটি ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

    প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন কুষ্টিয়া–৩ (সদর) আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মুফতি আমির হামজা। তিনি বলেন, জনগণের অধিকার নিশ্চিত করা ও সুশাসন প্রতিষ্ঠাই দলের মূল লক্ষ্য। শোষণমুক্ত সমাজ নির্মাণে জনগণকে সচেতন ও রাজনৈতিকভাবে সংগঠিত হওয়ার পরামর্শ দেন তিনি।

    সমাবেশ পরিচালনা করেন কুষ্টিয়া শহর ওলামা বিভাগের সভাপতি হাফেজ আব্দুল আলিম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অধ্যক্ষ একেএম আলী মহসিন, জেলা জামায়াতের সেক্রেটারী সুজা উদ্দিন জোয়ার্দার, সহকারী সেক্রেটারী মাজহারুল হক মমিন, খায়রুল ইসলাম রবিন, সাবেক সেক্রেটারী অধ্যাপক ফরহাদ হুসাইন, রাকসুর ভিপি মোস্তাকুর রহমান জাহিদ এবং ডাকসুর কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য তাজিনুর রহমান।

    বক্তারা দুর্নীতি নির্মূল, নৈতিক নেতৃত্ব গঠন এবং সামাজিক বৈষম্য দূরীকরণে সম্মিলিত প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করেন।

    এসময় কুষ্টিয়া শহর জামায়াতের সেক্রেটারী শামীম হোসেন, নায়েবে আমির আজমল হক, কুষ্টিয়া শহর শিবিরের সাবেক সভাপতি ও যুব বিভাগের নেতা মুস্তাফিজুর রহমান পলাশ, শিবিরের সাবেক সভাপতি হাফেজ সেলিম রেজা, বর্তমান সভাপতি হাফেজ মোহাম্মদ ইউসুফ আলী, সেক্রেটারী হাফেজ আব্দুল্লা আল মামুনসহ শহর জামায়াত ও অঙ্গ–সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST