ঢাকাFriday , 5 December 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • চৌদ্দগ্রামের জনগণ দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিতে প্রস্তুত

    admin
    December 5, 2025 9:05 pm
    Link Copied!

    -জহিরুল ইসলাম সুমন চৌদ্দগ্রাম প্রতিনিধি

    জুলাই-আগস্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থানে স্বৈরাচার শেখ হাসিনার বিদায় হয়েছে। বাংলাদেশ স্বৈরাচার মুক্ত হয়েছে। জনগণ নতুন বাংলাদেশ গড়তে আগামী নির্বাচনে ইসলামের পক্ষের প্রার্থীকে ভোট দিবে। আর চৌদ্দগ্রামের জনগণ জাতীয় নেতা ডা: তাহেরকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিতে প্রস্তুত।

    শুক্রবার সন্ধ্যায় কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার শ্রীপুর ইউনিয়নের নালঘর বাজারে ডা. সৈয়দ আবদুল্লাহ মোঃ তাহের এর পক্ষে ও দাঁড়ি পাল্লার সমর্থনে শ্রীপুর ইউনিয়ন জামায়তের ইসলামীর নির্বাচনী অফিস উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিবৃন্দ এসব কথা বলেন।
    অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতে আমির এডভোকেট মু. শাহজাহান।
    শ্রীপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোস্তফা নূরুজ্জামান খোকনের সভাপতিত্বে ও ইউনিয়ন যুব বিভাগের সেক্রেটারী ইকবাল হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী বেলাল হোসাইন, গোমতি হসপিটালের ব্যবস্থাপনা পরিচালক ডা. মুজিবুর রহমান, কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রশিবিরের সভাপতি মহিউদ্দিন রনি, শ্রীপুর ইউনিয়ন জামায়াতের আমীর আবদুল হাকিম, সাবেক আমির মাওলানা আবুল হাশেম, জামায়াত নেতা মনির হোসেন, মাস্টার নুরুল আমিন মজুমদার, হাফেজ আবদুল রশিদ, মোঃ জাহাঙ্গীর হোসেন।
    অনুষ্ঠান শেষে নেতাকর্মীরা জামায়াতের নির্বাচনী কার্যালয় থেকে স্বাগত মিছিল শুরু করে নালঘর বাজারের সড়ক প্রদক্ষিণ করে।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST