ঢাকাFriday , 5 December 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • কুষ্টিয়ায় ২টি পিস্তল ও ওয়ান শুটার গান উদ্ধার

    admin
    December 5, 2025 9:20 pm
    Link Copied!

    এস.এম.রিয়াদুল ইসলাম,কুষ্টিয়া জেলা প্রতিনিধি:

    কুষ্টিয়ার খোকসায় বিশেষ অভিযানে পরিত্যক্ত অবস্থায় দুইটি পিস্তল ও এক‌টি ওয়‌ান শুটার গান উদ্ধার করেছে সেনাবাহিনী।
    বৃহস্প‌তিবার (০৪ ডিসেম্বর) গভীর রা‌তে উপজেলার ওসমানপুর ইউনিয়‌নের ৩ নং ওয়া‌র্ডের ওসমানপুর কলপাড়া গ্রা‌মে এ অভিযান পরিচালনা করা হয়৷
    সেনাবাহিনী ও পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ক্যাপ্টেন মেহেদীর নেতৃত্বে কু‌ষ্টিয়া সেনা ক‌্যা‌ম্পের রওশন আরা রেজিমেন্ট আর্টিলারি ইউনিটের এক‌টি দল শুক্রবার দিবাগত গভীর রা‌তে ওসমানপুর গ্রামের প‌রিচালনা ক‌রে। এ সময় দুইটি পিস্তল,এক‌টি ওয়ান শুটার গান,গু‌লি,দেশীয় চাকু ও হাসুয়‌া উদ্ধার করা হয়।
    শুক্রবার(৫ ডি‌সেম্বর) বিকেলে বিষয়টি নিশ্চিত করে  খোকসা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোশাররফ হোসেন বলেন, রাতে সেনাবা‌হিনীর অ‌ভিযা‌নে ওসমানপুর গ্রামের আসাদুজ্জামানের বাড়ির পাশ থেকে অস্ত্র উদ্ধার করে থানায় হস্তান্তর করা হ‌য়ে‌ছে। তবে এই ঘটনায় কেউ আটক নেই৷ এ বিষ‌য়ে মামলার প্রস্তুতি চলছে।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST