ঢাকাWednesday , 10 December 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • কুষ্টিয়ায় যৌথ বাহিনীর মা’দক বি’রোধী অভিযানে গ্রে’ফতার ১৯ জন মা’দকসেবি

    admin
    December 10, 2025 1:41 pm
    Link Copied!

    এস.এম.রিয়াদুল ইসলাম,কুষ্টিয়া জেলা প্রতিনিধি:

    কুষ্টিয়ায় পুলিশ, র‍্যাব,ও সেনাবাহিনীর সমন্বিত যৌথ বাহিনীর মাদক বিরোধী অভিযানে ১৯ জন মাদকসেবীকে গ্রেফতার করা হয়েছে।
    মঙ্গলবার (০৯ ডিসেম্বর) সন্ধ্যার পর থেকে কুষ্টিয়া সদর থানাধীন মিলপাড়া,, থানা পাড়া, মজমপুর, চৌরহাস, জগতী সহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়েছে।

    গ্রেফতারকৃত আসামীদের কুষ্টিয়া জেলা প্রশাসক কার্যালয়ের বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার নাসরিন সুলতানার উপস্থিতিতে ঘটনাস্থলেই বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করা হয়।

    অভিযানে উপস্থিত ছিলেন, কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) মোঃ ফয়সাল মাহমুদ, কুষ্টিয়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার সরকার, কুষ্টিয়া সেনাবাহিনী ক্যাম্পের লেফটেন্যান্ট ফৌজিয়া আবিদা রহমান, জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মুরাদুল ইসলাম, মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ কবির হোসেন মাতব্বর, ওসি তদন্ত মোঃ আব্দুল আজিজ সহ পুলিশ, সেনাবাহিনী, ও র‍্যাবের বিভিন্ন অফিসার ও ফোর্স।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST