ঢাকাWednesday , 10 December 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • জামালপুর সদরে নব নির্মিত রাস্তায় ইটভাটা ট্রাকের দাপট — ক্ষুব্ধ এলাকাবাসীর বাধা

    admin
    December 10, 2025 2:17 pm
    Link Copied!

    মোঃ মাকসুদুর রহমান শাকিল, জামালপুর জেলা প্রতিনিধি

    জামালপুর সদর উপজেলার রশিদপুর ইউনিয়নের খ্যাতিপাড়া এলাকায় নব নির্মিত ইটের সড়কটি খুলে দেওয়ার আগেই ভারী যানবাহনের অবাধ চলাচলে ক্ষুব্ধ হয়ে উঠেছেন স্থানীয় বাসিন্দারা। এলাকাবাসীর অভিযোগ, সম্প্রতি পাশের একটি ইট ভাটার মাটি-বোঝাই ট্রাকগুলো জোরপূর্বক এই নতুন রাস্তা দিয়ে চলাচল করছে। ফলে রাস্তার ইট ভেঙে ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং দ্রুত নষ্ট হয়ে যাওয়ার শঙ্কা দেখা দিয়েছে।

    স্থানীয়রা জানান, সরকারি বরাদ্দে তৈরি হওয়া রাস্তা এখনো পুরোপুরি ব্যবহারের উপযোগী হয়নি। এমন পরিস্থিতিতে ভারী ট্রাকের যাতায়াত শুরু হওয়ায় রাস্তার বিভিন্ন স্থানে দেবে যাওয়া, ইট সরে যাওয়া এবং গর্ত তৈরি হওয়ার মতো সমস্যা দেখা দিয়েছে। প্রতিবাদ জানাতে গেলে ইটভাটা কর্তৃপক্ষের লোকজন কোনো গুরুত্ব দেয়নি বলে অভিযোগ করেন তারা।

    এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করে বলেন—
    “সরকারের উন্নয়ন কাজে কোটি টাকা খরচ হচ্ছে, আর কয়েকটি ট্রাকের কারণে সেই রাস্তা নষ্ট হয়ে গেলে ক্ষতি তো আমাদেরই। এভাবে রাস্তা চলাচলের অযোগ্য হয়ে পড়বে।”

    এদিকে স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে এলাকাবাসী জানান, দ্রুত ব্যবস্থা না নিলে রাস্তা সম্পূর্ণ নষ্ট হয়ে যাবে এবং চলাচল দুর্বিষহ হয়ে উঠবে। তারা ইট ভাটার ট্রাক চলাচল বন্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন।

    এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তৎপরতা না দেখা গেলে আগামীতে কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দিয়েছেন ক্ষুব্ধ গ্রামবাসী।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST