ঢাকাThursday , 11 December 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • চৌদ্দগ্রামে খালেদা জিয়ার সুস্থতা কামনায় জাতীয় পাটির দোয়া মিলাদ অনুষ্ঠিত

    admin
    December 11, 2025 9:36 pm
    Link Copied!

    জহিরুল ইসলাম সুমন চৌদ্দগ্রাম প্রতিনিধি

    কুমিল্লার চৌদ্দগ্রামে জাতীয় পার্টির (কাজী জাফর) উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য কাজী মোঃ নাহিদ বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের খিরনশাল বাজারে আয়োজিত অনুষ্ঠানে মোনাজাত পরিচালনা করেন স্থানীয় নূরানী মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবদুল হালিম।

    প্রধান অতিথি জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য কাজী মোঃ নাহিদ বলেন, এদেশের মানুষ এখনো শহীদ জিয়া পরিবারের অবদান মনে রেখেছে। আজকের দোয়া মাহফিল ভালোবাসারই প্রমাণ। বেগম খালেদা জিয়া শুধু বিএনপির নেত্রী নন, তিনি সারা বাংলাদেশের জনগণের আপোষহীন নেত্রী। দেশনেত্রী সুস্থ হয়ে ফিরে এলেই দেশের গণতান্ত্রিক ধারা আরো শক্তিশালী হবে। মোনাজাতে তিনবারের প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় জাতীয় ঐক্যের প্রতীক হিসাবে উল্লেখ্য করে দেশ গঠনে তার অবদান স্মরণ করা হয়। বেগম খালেদা জিয়ার পরিপূর্ণ সুস্থ্যতা হায়াতের মধ্যে বরকত এবং দেশ পরিচালনার জন্য তার উপস্থিতির জন্য আল্লাহ পাকের রহমত কামনা করা হয় ।
    প্রবীণ জাতীয় পার্টির নেতা নুরুল ইসলাম নুরুর সভাপতিত্বে এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা জাতীয় পার্টি সাংগঠনিক সম্পাদক ওবায়দুল হক পাটোয়ারী, উপজেলা যুবসংহতির আহ্বায়ক কাজী শহীদ, মুন্সিরহাট ইউনিয়ন জাতীয় পার্টির সহ-সভাপতি আব্দুল লতিফ, শ্রীপুর ইউনিয়ন যুব সংহতির সভাপতি আবুল কাশেম, মুন্সিরহাট ইউনিয়ন জাতীয় পার্টির নেতা আব্দুর রহমান, সোলেমান আহমেদ, মনির হোসেন, আছির আলী, নাদিম আহমেদ, শাহিন মজুমদার, নাসির উদ্দিন, আলমগীর হোসেন, এরশাদ মিয়া, রমজান আলী, আব্দুর রাজ্জাক, ফজলে রহমান, জহির আহমমদ, শাহাব উদ্দিন, সুমন মিয়া, সেলিম আহমেদ, ইউনিয়ন যুব সংহতির নেতা আব্দুল করিম, মোহাম্মদ আলী, হোসেন মিয়া, ইউনিয়ন ছাত্র সমাজের নেতা মিজানুর রহমান, আলী আকবর, সৌরভ আহমেদ, হৃদয় খান প্রমুখ।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST