ঢাকাSaturday , 13 December 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • ওসমান হাদির ওপর হামলার প্রতিবাদে জামালপুরে বিক্ষোভ মিছিল

    admin
    December 13, 2025 11:41 am
    Link Copied!

    মোঃ মাকসুদুর রহমান শাকিল, জামালপুর জেলা প্রতিনিধি

    ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদি দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হওয়ার ঘটনার প্রতিবাদে জামালপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

    শুক্রবার সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে শহরের দয়াময়ী মোড় থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। পরে মিছিলটি বকুলতলা মোড় পর্যন্ত গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। মিছিলে অংশ নেন স্থানীয় রাজনৈতিক কর্মী, সামাজিক সংগঠনের সদস্য,ও ব্যবসায়ীসহ সাধারণ মানুষ।

    মিছিলে অংশগ্রহণকারীরা হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবিতে বিভিন্ন স্লোগান দেন।

    সমাবেশে বক্তারা বলেন- ওসমান হাদিকে পূর্বপরিকল্পিতভাবে হত্যাচেষ্টায় গুলি করা হয়েছে। এর সম্পূর্ণ দায়ভার ইন্টেরিম (অন্তর্বর্তী) সরকারের ওপর । যে মহলই এই হামলার সঙ্গে জড়িত থাকুক না কেন, তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে। শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মকান্ডে বাধা দিতে গুলি চালানো কখনোই মেনে নেওয়া যায় না।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST