ঢাকাSaturday , 13 December 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • হাদির উপর হামলার প্রতিবাদে কুষ্টিয়ায় সড়ক অবরোধ করে বিক্ষোভ

    admin
    December 13, 2025 5:19 pm
    Link Copied!

    এস.এম.রিয়াদুল ইসলাম কুষ্টিয়া জেলা প্রতিনিধি:
    ‎
    ‎
    ‎ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদির উপর নৃশংস হামলার প্রতিবাদে কুষ্টিয়ায় বিক্ষোভ মিছিল সমাবেশ ও সড়ক অবরোধ করেছে আহত জুলাই যোদ্ধা কুষ্টিয়া জেলা ও ফ্যাসিবাদ বিরোধী বিপ্লবী জনতা।
    ‎
    ‎শনিবার (১৩ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে কুষ্টিয়া শহরের থানার মোড় থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে এনএস রোড, কুষ্টিয়া-ঝিনাইদহ সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। এখানে এক সংক্ষিপ্ত সমাবেশ শেষে পুনরায় বিক্ষোভ মিছিলটি মজমপুর রেলগেট হয়ে কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়ক প্রদক্ষিণ করে পুলিশ সুপার কার্যালয়ের সামনে অবস্থান নেয়। এখানেও এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
    ‎
    ‎সমাবেশ শেষে আহত জুলাই যোদ্ধারা দুই দফা কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়ক অবরোধ করেন। এসময় সড়কের দুই প্রান্তে যানজটের সৃষ্টি হয়। চরম ভোগান্তিতে পড়ে যানবাহনে থাকা যাত্রী সাধারণ। পরে কুষ্টিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কবির হোসেন মাতুব্বর ঘটনাস্থলে এসে আহত জুলাই যোদ্ধাদের সাথে কথা বলেন।
    ‎
    ‎
    ‎এক পর্যায়ে আওয়ামী লীগের দোসরদের গ্রেপ্তারসহ অন্যান্য দাবি মেনে নিলে আহত জুলাই যোদ্ধারা সড়ক থেকে সরে এসে অবরোধ তুলে নেন।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST