ঢাকাSaturday , 13 December 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • লালমনিরহাটর হাতীবান্ধায় ৩ পুলিশ সদস্যের উপর হামলা

    admin
    December 13, 2025 6:48 pm
    Link Copied!

    নজরুল ইসলাম বিপ্লব লালমনিরহাট জেলা প্রতিনিধি।

    লালমনিরহাটের হাতীবান্ধায় আসামী ধরতে গিয়ে পৃথক পৃথক ঘটনায় হামলার শিকার তিন পুলিশ কর্মকর্তা। তবে ঘটনার ২ দিন পার হলেও কোন আইনী ব্যবস্থা নেয়নি হাতীবান্ধা থানার ওসি শাহীন মোহাম্মদ আমানউল্লাহ। একের পর এক পুলিশের উপর হামলায় ঘটনায় এ থানায় মাঠের পুলিশ কর্মকর্তা ও সদস‌্যদের মাঝে আ/তংক দেখা দিয়েছে।

    গত,১১/১২/২৫ ইং বৃহস্পতিবার দিবাগত রাতে ওই উপজেলার টংভাঙ্গা ইউনিয়নের বারোদুনিয়া এলাকায় আসামী ধরতে গেলে আসামী পক্ষের লোকজন হাতীবান্ধা থানার উপ-পরিদর্শক আব্দুল্লাহ আল মামুন এবং সহকারী উপ-পরিদর্শক আখতারুজ্জামানসহ তার সহযোগীদের উপর হামলা চালায় ও ডাকাত ডাকাত চিৎকার করেন। এসময় তাদের হামলায় তিনিসহ দুজন আহত হয় এবং স্থানীয় হাসপাতালে চিকিৎসা গ্রহন করেন। অপর দিকে বুধবার রাতে ওই উপজেলার সানিয়াজান ইউনিয়নের ঠ্যাংঝারা এলাকায় আসামী ধরতে গেলে আসামী পক্ষের লোকজন হাতীবান্ধা থানার উপ-পরিদর্শক মতিউরসহ তার সহযোগীদের উপর হামলা চালায়। এতে তিনিসহ দুই পুলিশ কর্মকর্তা আহত হয় এবং স্থানীয় হাসপাতালে চিকিৎসা গ্রহন করেন। এর আগে গত মাসে আসামী ধরতে গিয়ে হামলার শিকার হয় ওই থানার উপ-পরিদর্শক (এস আই) জাহিদ হাসান।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST