সামিনুর ইসলাম, নীলফামারী জেলা প্রতিনিধি
১৬-ই ডিসেম্বর মহান বিজয় দিবস-২০২৫ উপলক্ষে দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সময়ের আলোচিত ছাত্রনেতা, মানবিক কাজে নিবেদিত জুলাইযোদ্ধা সেচ্ছাসেবী, মানবাধিকার কর্মী এবং তরুণ সাংবাদিক নাহিদ হাসান। তিনি ১৬ ডিসেম্বরের এই গৌরবোজ্জ্বল দিনে জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা ও ত্রিশ লক্ষ শহিদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।
বিজয় দিবসের চেতনা হোক নতুন পথের দিশারী:
বিজয় দিবস উপলক্ষে প্রেরিত এক বিশেষ শুভেচ্ছা বার্তায় নাহিদ হাসান বলেন, “১৬ই ডিসেম্বর শুধু একটি তারিখ নয়, এটি বাঙালি জাতির অদম্য সাহস, আত্মত্যাগ ও ঐক্যের প্রতীক। দীর্ঘ ৯ মাসের রক্তক্ষয়ী সংগ্রাম শেষে এই দিনে আমরা পরাধীনতার শৃঙ্খল ছিন্ন করে স্বাধীনতা অর্জন করি। এই বিজয় আমাদের প্রেরণা, যা আমাদের সর্বদা ন্যায় ও সত্যের পথে এগিয়ে চলার শক্তি যোগায়।”
একজন ছাত্রনেতা হিসেবে তরুণ সমাজের প্রতি তার আহ্বান জানিয়ে তিনি বলেন,
”তরুণ প্রজন্মকে অবশ্যই মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানতে হবে এবং সেই চেতনাকে হৃদয়ে ধারণ করতে হবে। কারণ, আমাদের হাত ধরেই শহিদদের স্বপ্নের অসাম্প্রদায়িক ও উন্নত সোনার বাংলা বাস্তবায়িত হবে।”
মানবিকতা ও অধিকার রক্ষায় অঙ্গীকারবদ্ধ:
শুভেচ্ছা বার্তায় নাহিদ হাসান তাঁর অন্যান্য পরিচয়ের গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, জুলাইযোদ্ধা সেচ্ছাসেবী হিসেবে তিনি দেশের যেকোনো সংকটে মানুষের পাশে থাকার ব্রত নিয়ে কাজ করে চলেছেন। পাশাপাশি, একজন মানবাধিকার কর্মী এবং তরুণ সাংবাদিক হিসেবে তিনি সমাজের বঞ্চিত ও অসহায় মানুষের অধিকার রক্ষায় সর্বদা সোচ্চার থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।
তিনি দৃঢ়তার সাথে বলেন, “বিজয় দিবসের এই শুভক্ষণে, আমাদের সম্মিলিত অঙ্গীকার হোক, গণতন্ত্র, ন্যায়বিচার এবং মানবিক মূল্যবোধের ভিত্তিতে একটি শোষণমুক্ত সমাজ প্রতিষ্ঠা করা, যেখানে প্রতিটি নাগরিক তার ন্যায্য অধিকার ও সম্মান নিয়ে বাঁচতে পারবে।”
নাহিদ হাসান সব ভেদাভেদ ভুলে জাতীয় স্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়ে বলেন, এই দিনটি আমাদের মনে করিয়ে দেয় যে ঐক্যের শক্তিতে আমরা যেকোনো বাধা অতিক্রম করতে পারি।



