ওসমান গণি দীঘিনালা প্রতিনিধি
১৬ই ডিসেম্বরে মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে দীঘিনালা উপজেলা বিএনপির আয়োজনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সভাটি বিভিন্ন ঘটনা বিএনপির সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম এর সঞ্চালনায় দীঘিনালা উপজেলা বিএনপি সভাপতি শফিকুল ইসলাম শফি এর সভাপতিত্বে সোমবার (১৫ ডিসেম্বর) সকাল ১০ টায় শুরু হয়।
উক্ত সভাতে উপস্থিত ছিলেন দীঘিনালা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন, উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি আব্দুর রহিম , সহ-সভাপতি শান্তিপ্রিয় চাকমা , জয়নাল লিডার, আব্দুল মতিন, নুরুল ইসলাম, ইউসুফ মেম্বার , আব্দুল আলিম, যুগ্ম সম্পাদক আব্দুল মমিন সাংগঠনিক সম্পাদক জ্ঞান চাকমা , প্রচার সম্পাদক শামসু রানা আরো উপস্থিত ছিলেন দীঘিনালা উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক কাজী মনির হোসেন ,মিঠু চৌধুরী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ওসমান গনি সদস্য সচিব আরিফুল ইসলাম মঞ্জু ,দীঘিনালা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক লোকমান হোসেন, কলেজ ছাত্রদলের সভাপতি মামুন , শ্রমিক দলের সদস্য সচিব মোহাম্মদ জহির কৃষক দলের সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক, মৎস্যজীবী দলের সভাপতি সম্পাদক মহিলা দলের সাধারণ সম্পাদিকা ওলামা দলের সভাপতি সম্পাদক ।
উক্ত সভায় সভাপতি শফিকুল ইসলাম শফি এবং সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন মহান বিজয় দিবসকে যথাযথ মর্জাদায় পালন করার জন্য কি কি করনিয় তার দিকনির্দেশনা মুলক বক্তব্য দেন। তারা প্রথমে মহান মুক্তিযুদ্ধের সকল শহীদদের শ্রদ্ধার সাথে স্মরন করে বলেন, যাদের মহান আত্মত্যাগের মাধ্যমে এইদেশ তাদেরকে যেন আমরা ভুলে না যায়। আর এবারের বিজয় দিবস অতীতের সকল সময়ের থেকে আরো বেশী জাকজমক পূর্ণ ও স্বার্থক করে তোলার জন্য সকলকে যারযার জায়গা থেকে এগিয়ে এসে একসাথে কাজ করতে হবে।



