ঢাকাMonday , 15 December 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • শহীদ মিনারে মেহেদী অনুষ্ঠানের আল্পনা: মুছে ফেলার নির্দেশ জেলা প্রশাসকের

    admin
    December 15, 2025 8:07 pm
    Link Copied!

    এম কে হাসান, জেলা প্রতিনিধি কক্সবাজার

    কক্সবাজারের কেন্দ্রীয় শহীদ মিনারে সম্প্রতি করা নান্দনিক সাজসজ্জা নিয়ে স্থানীয় মুক্তিযোদ্ধা ও সচেতন মহলে প্রশ্ন উঠেছে। ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধের শহীদদের স্মৃতিবিজড়িত এই স্থানে মুক্তিযোদ্ধাদের চেতনা ও ঐতিহাসিক স্মৃতিচিহ্নের পরিবর্তে বাড়ির আলপনা-সদৃশ রঙিন নকশা ও দেয়ালচিত্র সংযোজন করায় হয়েছে বিতর্কের সৃষ্টি ।

    সচেতন নাগরিকদের মতে, শহীদ মিনার কোনো নান্দনিক প্রদর্শনী স্থল নয়। এটি ভাষা আন্দোলনের শহীদদের আত্মত্যাগ ও মুক্তিযুদ্ধের চেতনার প্রতীক। কিন্তু বর্তমান সাজ সজ্জায় সেই গাম্ভীর্য ও ইতিহাসের প্রতিফলন নেই। বরং এতে শহীদ মিনারের মূল ভাবমূর্তি আড়াল হয়েছে ।
    এ নিয়ে ইতিমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়েছে।
    একাধিক মুক্তিযোদ্ধা ক্ষোভ প্রকাশ করে বলেন, শহীদ মিনারে মুক্তিযুদ্ধ, একুশে ফেব্রুয়ারি ও শহীদদের স্মৃতি তুলে ধরার পরিবর্তে নান্দনিকতার নামে ভিন্ন ধর্মী চিত্রায়ন গ্রহণ যোগ্য নয়। এমন সিদ্ধান্ত নেওয়ার আগে ইতিহাসবিদ কিংবা মুক্তিযোদ্ধাদের সঙ্গে আলোচনা করা উচিত ছিল।

    এ বিষয়ে সত্যতা নিশ্চিত করতে বিকেলে জেলা প্রশাসক মোঃ আব্দুল মান্নান সরজমিনে পরিদর্শন পূর্বক রাতের মধ্যেই এই আল্পনা সরিয়ে ফেলার নির্দেশ দিয়েছেন । তবুও থেমে নেই এমন কান্ড জ্ঞানহীন কর্মকান্ডের , স্থানীয় মুক্তিযোদ্ধা ও জুলাই যোদ্ধারা প্রতিবাদ জানিয়ে যাচ্ছে কেউ স্বশরীরে উপস্থিত হয়ে আবার কেউ কেউ সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। তারা বলেন এমন কাজের সাথে যারাই জড়িত থাকুক তাদের কে জবাবদিহিতার আওতায় আনতে হবে যাতে ভবিষ্যতে আর কেউ এমন ঘৃণ্য কাজ করার সাহস না দেখায়।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST