ঢাকাTuesday , 16 December 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • “কুলাউড়ায় বিজিবির অভিযানে তিন লক্ষাধিক টাকার ভারতীয় বিড়ি জব্দ “

    admin
    December 16, 2025 12:44 pm
    Link Copied!

    মো:সিপাউর রহমান চৌ: কুলাউড়া, মৌলভীবাজার।

    মৌলভীবাজারের কুলাউড়ায় বিপুল পরিমাণ ভারতীয় সিগারেট জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) ভোররাতে উপজেলার দত্তগ্রাম সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে এসব সিগারেট জব্দ করে শ্রীমঙ্গল ব্যাটালিয়ন (৪৬ বিজিবি)।

    বিষয়টি সময় কুলাউড়াকে নিশ্চিত করে ৪৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ এস এম জাকারিয়া জানান, ভোররাতে ওই এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ৩ লাখ ২৮ হাজার টাকা মূল্যমানের ১ হাজার ৬৪০ প্যাকেট ভারতীয় সিগারেট উদ্ধার করা হয়।

    তিনি আরও বলেন, সীমান্ত এলাকায় যেকোনো ধরনের চোরাচালান ও অবৈধ কার্যক্রম রোধে বিজিবি সর্বদা তৎপর রয়েছে। সীমান্ত সুরক্ষার পাশাপাশি এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকব.

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST