ঢাকাTuesday , 16 December 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • যশোরে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন

    admin
    December 16, 2025 5:48 pm
    Link Copied!

    নিজস্ব প্রতিবেদক

    যশোরে নানা কর্মসূচির মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে মুক্তিযুদ্ধ বিজয় স্তম্ভে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির আনুষ্ঠানিক সূচনা হয়।

    এরপর জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসানের নেতৃত্বে জেলা প্রশাসন এবং পুলিশ সুপার মো. রফিকুল ইসলামের নেতৃত্বে পুলিশ প্রশাসন বিজয় স্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে। পর্যায়ক্রমে মুক্তিযোদ্ধা সংসদ, জেলা পরিষদ ও সিভিল সার্জনের পক্ষ থেকেও শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।

    প্রথম পর্বের শ্রদ্ধা নিবেদন শেষে মুক্তিযুদ্ধে শহীদদের স্মরণে পুলিশ সদস্যরা রাষ্ট্রীয় সালাম প্রদান করেন। পরে র‌্যাব, আনসার, ফায়ার সার্ভিস, আঞ্চলিক পাসপোর্ট অফিস, যশোর কেন্দ্রীয় কারাগারসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষক ও শিক্ষার্থী, বিএনপি, জামায়াতসহ বিভিন্ন রাজনৈতিক দল এবং সামাজিক সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

    বিজয় দিবস উপলক্ষে সকাল ৯টায় জেলা প্রশাসনের উদ্যোগে শামস-উল-হুদা স্টেডিয়ামে জাতীয় পতাকা উত্তোলন, শিশু-কিশোরদের কুচকাওয়াজ ও মনোজ্ঞ ডিসপ্লে অনুষ্ঠিত হয়।

    এছাড়া দিবসটি উপলক্ষে জেলার সরকারি হাসপাতাল, কারাগার, এতিমখানা, শিশু পরিবার ও ভবঘুরে প্রতিষ্ঠানগুলোতে উন্নতমানের খাবার পরিবেশন করা হয়। একই সঙ্গে মসজিদ, মন্দিরসহ বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST