ঢাকাWednesday , 17 December 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • চৌদ্দগ্রাম আলকরায় ছাত্র শিবিরের শহীদ আব্দুল আজিজের স্মৃতি স্মরণে ব্যাডমিন্টন টুর্নামেন্ট এর ফাইনাল খেলা অনুষ্ঠিত

    admin
    December 17, 2025 7:10 pm
    Link Copied!

    জহিরুল ইসলাম সুমন চৌদ্দগ্রাম কুমিল্লা :

    বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের ১৭২তম শহীদ আব্দুল আজিজের স্মৃতি স্মরণে আব্দুল আজিজের নিজ গ্রাম চৌদ্দগ্রাম উপজেলার আলকরা ইউনিয়নের সোনাইছায় ব্যাডমিন্টন টুর্নামেন্ট এর আয়োজন করা হয়েছে ।।
    ছাত্র শিবিরের ১৭১ তম শহীদ আব্দুল আজিজের স্মৃতি স্মরণে ব্যাডমিন্টন টুর্নামেন্ট ফাইনাল খেলায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক সৈয়দ একরামুল হক হারুন। বাংলাদেশ জামায়াতে ইসলামী আলকরা ইউনিয়ন আমীর মাওলানা কুতুব উদ্দিন,, জামায়াত নেতা মো: কাজী ইস্রাফিলের সঞ্চালনায়
    এতো আরো উপস্থিত ছিলেন ছাত্র শিবিরের ফেনী শহর শাখা সাবেক সভাপতি নুরুল আফসার মোল্লা। আলকরা ইউনিয়ন জামায়াতে ইসলামীর সেক্রেটারী আবু নাছের। বাংলাদেশ জামায়াতে ইসলামী আলকরা ইউনিয়ন যুব বিভাগ সভাপতি মনির আহম্মেদ মানিক। শহীদ আব্দুল আজিজের গর্বিত মামা আনোয়ার হোসেন।। ৯ নং ওয়াড় জামায়াতে ইসলামীর সভাপতি মো: মমিনুল ইসলাম।বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের আলকরা ইউনিয়ন পূর্ব শাখার সভাপতি নাজমুল হাসান ফাহিম। উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবক আব্দুল আজিজের মামা আনোয়ার হোসেন।ছাত্র শিবিরের আলকরা ইউনিয়ন পূর্ব শাখার সভাপতি নাজমুল হাসান ফাহিম। অতিথিরা বক্তব্য বলেন শহীদ আব্দুল আজিজের গ্রাম সোনাইছা গ্রামটি ভারত সীমান্ত বর্তী হওয়ায় এই এলাকা দিয়ে সহজে মাদক প্রচার হয় এবং এলাকার অনকে এই মাদক ব্যবসা ও প্রচারে জড়িত,, আব্দুল আজিজ ইসলামী ছাত্র শিবিরের কর্মী হওয়ায় এলাকার যুবক ছাত্রদেরকে নামাজের কথা বলতো, হকের কথা বলতো,সত্যর পথে, ইসলামের পথে চলার কথা বলতো,, এতে একদল পথভ্রষ্ট যুবক আজিজের এই সব কথায় বাধা দিয়ে নির্মম ভাবে তাকে হত্যা করে। আমরা এই জমিনে ইসলাম প্রতিষ্ঠা করার মাধ্যমে আজিজ হত্যার প্রতিশোধ নিবো। আয়োজকেরা জানান তরুন ও যুব সমাজকে মাদক ও অশ্লীলতা থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নাই । তাই আজিজের স্মৃতি স্মরণে এই খেলার আয়োজন করা হয়েছে।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST