ঢাকাThursday , 18 December 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • চৌদ্দগ্রামে আন্তর্জাতিক অভিবাসী দিবস পালিত

    admin
    December 18, 2025 5:28 pm
    Link Copied!

    জহিরুল ইসলাম সুমন চৌদ্দগ্রাম প্রতিনিধি

    ‘দক্ষতা নিয়ে যাবো বিদেশ, রেমিট্যান্স দিয়ে গড়বো স্বদেশ’-এ প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলা প্রশাসন ও কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে আন্তর্জাতিক অভিবাসী দিবস এবং জাতীয় প্রবাসী দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার উপজেলা পরিষদ চত্বরে র‌্যালী শেষে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নূরুল আমিন। চৌদ্দগ্রাম কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ ইঞ্জিনিয়ার মোঃ জিয়াউল করিমের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন প্রশাসনের কর্মকর্তা, সাংবাদিক, বিদেশগামী ও বিদেশ ফেরত তরুণরা।

    সভায় বিদেশগামী ও বিদেশ ফেরত তরুণরা তাদের অভিজ্ঞতা বর্ণনা করতে গিয়ে বলেন, বিদেশগামী অধিকাংশ তরুণ প্রত্যেক ক্ষেত্রে হয়রানীর শিকার হচ্ছে। এরমধ্যে এনআইডি কার্ড, পাসপোর্ট, মেডিকেল, ভিসা ও টিকেট অন্যতম। এছাড়া বৈধ পথে বিদেশ যাওয়ার পরও সংশ্লিষ্ট দেশের দূতাবাস কর্মকর্তাদের অসহযোগিতায় ভুক্তভোগী প্রবাসীরা। এর থেকে পরিত্রাণে তারা প্রধান উপদেষ্টা ও প্রবাসী কল্যাণ উপদেষ্টাসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST