ঢাকাSaturday , 20 December 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • মণিরামপুরে শহীদ হাদির গায়েবানা জানাজা ও প্রতিবাদ মিছিল

    admin
    December 20, 2025 9:32 pm
    Link Copied!

    আবু রায়হান, মণিরামপুর প্রতিনিধি:

    যশোরের মণিরামপুরে শহীদ হাদির গায়েবানা জানাজা ও হত্যার বিচারের দাবিতে প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়েছে। শনিবার (২০ ডিসেম্বর) বিকেলে মণিরামপুর পৌরসভার সামনে গায়েবানা জানাজা নামাজ আদায় করা হয়।

    জানাজা শেষে সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য দেন শরীফ মাহমুদ, অভি হাসান, ইব্রাহিম হোসেন, এস এম তাজামুল, কামরুল ইসলাম, রিয়াদ, ফয়সাল হোসেন, সানি ও সাদি। বক্তারা শহীদ হাদির হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত, দোষীদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

    বক্তারা বলেন, পরিকল্পিত এ হত্যাকাণ্ডের মাধ্যমে সমাজে ভীতি সৃষ্টি করা হচ্ছে, যা আইনশৃঙ্খলা পরিস্থিতির জন্য উদ্বেগজনক। তারা অবিলম্বে এ ঘটনার বিচার নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর হস্তক্ষেপ কামনা করেন।

    সমাবেশ শেষে একটি প্রতিবাদ মিছিল বের করা হয়। মিছিলটি পৌর এলাকার বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় পৌরসভার সামনে এসে শেষ হয়। মিছিলে মণিরামপুর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও এলাকার ছাত্র-জনতা অংশগ্রহণ করেন।

    এ ছাড়া কর্মসূচিতে রাজনৈতিক ব্যক্তিবর্গ, গণমাধ্যমকর্মী এবং সাধারণ পথচারীরাও উপস্থিত থেকে সংহতি প্রকাশ করেন।

      এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST