ঢাকাWednesday , 24 December 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • জয়পুরহাটে বন গবেষণা ইনস্টিটিউটের উদ্ভাবিত প্রযুক্তি পরিচিতি’ বিষয়ক কর্মশালা

    admin
    December 24, 2025 7:35 pm
    Link Copied!

    কাজী রেজওয়ান হোসেন সান, জয়পুরহাট প্রতিনিধি

    জয়পুরহাটে ‘বাংলাদেশ বন গবেষণা ইনস্টিটিউট
    (বিএফআরআই) কর্তৃক উদ্ভাবিত প্রযুক্তি পরিচিতি’ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।২৪ ডিসেম্বর (বুধবার) সকালে জেলা প্রশাসকের সভা কক্ষে এ কর্মশালার আয়োজন করা হয়।

    কর্মশালার প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আল মামুন মিয়া । অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিএফআরআই বন ইনভেন্টরী বিভাগের বিভাগীয় কর্মকর্তা ড. শেখ মোহাম্মদ রবিউল আলম।
    বিশেষ অতিথি ছিলেন, বগুড়ার সামাজিক বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মতলুবুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জেসমিন নাহার।

    অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিএফআরআই তথ্য ও প্রযুক্তি শাখার সিনিয়র রিসার্চ অফিসার মো. জহিরুল আলম।

    কর্মশালায় বন ব্যবস্থাপনা উইং-এর প্রযুক্তিসমূহ উপস্থাপন করেন বিএফআরআই বন ইনভেন্টরী বিভাগের বিভাগীয় কর্মকর্তা ড. শেখ মোহাম্মদ রবিউল আলম। চট্টগ্রাম ও বনজ সম্পদ উইং-এর প্রযুক্তি উপস্থাপন করেন ড.সুবীর কুমার বিশ্বাস।

    এ কর্মশালায় বন অধিদপ্তর, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, মৎস্য অধিদপ্তর, সড়ক ও জনপথ বিভাগ, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, বিআরডিবি, সমবায় অধিদপ্তর, যুব উন্নয়ন অধিদপ্তর, তথ্য অধিদপ্তর, স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি,সাংবাদিক, এনজিও প্রতিনিধি, কাঠ ব্যবসায়ী, নার্সারি, করাতকল ও ফার্নিচার মালিক সমিতির নেতৃবৃন্দসহ বিভিন্ন সরকারী ও বেসরকারী প্রতিষ্ঠান অংশগ্রহণ করে।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST