ঢাকাThursday , 5 February 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • বিএনপি ক্ষমতায় এলে সোনামসজিদ পর্যন্ত রেল সংযোগ করা হবে- অধ্যাপক শাহজাহান মিঞা

    admin
    February 5, 2026 10:46 pm
    Link Copied!

    মোসা বেবিয়ারা খাতুন চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

    বিএনপি ক্ষমতায় এলে সোনামসজিদ পর্যন্ত রেল সংযোগ করা হবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের ধানের শীষের প্রার্থী ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা অধ্যাপক শাহজাহান মিঞা। আজ বৃহস্পতিবার বিকেলে সংসদীয় আসন ৪৩, চাঁপাইনবাবগঞ্জ-১ শিবগঞ্জ আসনের শাহাবাজপুর ইউনিয়নের শাহাবাজপুর ইউসি হাই স্কুল ফুটবল মাঠে নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ প্রতিশ্রুতি দেন। এসময় তিনি বলেন, দেশের দ্বিতীয় বৃহত্তম স্থলবন্দর সোনামসজিদ আমি প্রতিষ্ঠিত করেছি। এখানে বর্তমানে প্রায় ১৪০০ শ্রমিক কাজ করেন। আগামীতে আমি নির্বাচিত হলে এই বন্দরের ব্যাপক উন্নয়ন করবো যাতে এই উপজেলার ১৫ থেকে ২০ হাজার লোকের কর্মসংস্থান হয়। এসময় তিনি আরও বলেন বিএনপি ধ্বংসের রাজনীতি করেনা বিএনপি সবসময় উন্নয়নের রাজনীতি করে। বিএনপিকে সত্যিকার অর্থে ইসলাম প্রিয় ও ইসলাম অনুরাগী দল দাবি করে তিনি বলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সংবিধানে বিসমিল্লাহ্‌ অন্তর্ভুক্ত করেছিলেন। সংবিধানে আল্লাহর প্রতি পূর্ণ আস্থা তিনিই প্রতিষ্ঠিত করেছিলেন। জামায়াত ইসলাম কোন ইসলামী দল নয় বরং এরা ইসলামকে নষ্ট করছে। শাহাবাজপুর ইউনিয়ন বিএনপির সভাপতি নুরুল ইসলাম আদিনার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্সের সভাপতি আব্দুল ওয়াহেদ, শিবগঞ্জ উপজেলা বিএনপির সদস্যসচিব তোসিকুল আলম, সাবেক সাধারণ সম্পাদক আশরাফুল আলম রশিদ, শাহাবাজপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মাইনুল ইসলাম, শিবগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান শহিদুল হক হায়দারী শহীদ মিয়াসহ শিবগঞ্জ উপজেলা ও ধাইনগর ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দসহ অন্যরা।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST