উমংনু মারমা, জেলা প্রতিনিধি,বান্দরবান।
রোয়াংছড়ি (বান্দরবান), ১৬ ফেব্রুয়ারি ২০২৬:
তারুণ্য উৎসব ২০২৫ উদযাপন উপলক্ষে রোয়াংছড়ি সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এক বর্ণাঢ্য পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন, রোয়াংছড়ি, বান্দরবান পার্বত্য জেলা আয়োজিত এ অনুষ্ঠানে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রোয়াংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব তাজমিন আলম তুলি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা কর্মকর্তা কামাল উদ্দিন আহম্মদ, ১নং রোয়াংছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেহ্লাঅং মারমা, ৩নং আলেক্ষ্যং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিশ্বনাথ তংঞ্চঙ্গ্যা, ২নং তারাছা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উনুমং মারমা, ৪নং নোয়াপতং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান চনুমং মারমা, খেলা অংশগ্রহণ খেলোয়াড়দের জন্য দাবা,ভলিবল,বিতর্ক প্রতিযোগিতা আয়োজন করেছে। প্রধান অতিথি তাজমিন আলম তুলি বলেন তরুণদের মেধা ও সৃজনশীলতা বিকাশে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ভবিষ্যতে আরও বড় পরিসরে এমন কর্মসূচি আয়োজনের আশ্বাসও দেন তিনি।
অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সাংস্কৃতিক পরিবেশনা ও ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের হাতে সম্মাননা ক্রেস্ট ও সনদ তুলে দেওয়ার মধ্য দিয়ে অনুষ্ঠানটি শেষ হয়।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, তরুণ প্রজন্মকে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত রাখতে এবং মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে।



