ঢাকাSaturday , 21 February 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • ভাষা শহীদ’দের স্মরণে পাংশা উপজেলা প্রেসক্লাবের শ্রদ্ধাঞ্জলি

    admin
    February 21, 2026 7:44 pm
    Link Copied!

    অতুল সরকারঃ রাজবাড়ী প্রতিনিধি

    একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে রাজবাড়ীর পাংশা উপজেলা প্রেসক্লাব, ভাষা শহীদ’দে স্মরণে পাংশা কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছে। পাংশা উপজেলা প্রেসক্লাবের পক্ষে, সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক মিঠুন গোস্বামী, সহ সাধারণ সম্পাদক অতুল সরকার ও কার্যনির্বাহী সদস্য খাইরুল ইসলাম শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন।

    ২১ শে ফেব্রুয়ারি শনিবার রাত ১২ টা ১ মিনিটের আগেই পাংশা সরকারি জর্জ পাইলট উচ্চ বিদ্যালয় চত্বরে অবস্থিত কেন্দ্রীয় শহীদ মিনারটি ভাষা শহীদ’দের স্মরণে শ্রদ্ধাঞ্জলি নিবেদনের জন্য প্রস্তুত করেন পাংশা উপজেলা প্রশাসন।
    প্রথমে পাংশা উপজেলা প্রশাসনের পক্ষে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন, পাংশা উপজেলা নির্বাহী অফিসার রিফাতুল হক। রাজবাড়ী-২ আসনের ধানের শীষ প্রতিকে বিপুল ভোটে নির্বাচিত জাতীয় সংসদ সদস্য হারুন অর রশিদ এমপি’র পক্ষে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন, উপজেলা বিএনপির সভাপতি চাঁদ আলী খান ও সাধারণ সম্পাদক এস এম রফিকুল ইসলাম সহ দলীয় নেতৃবৃন্দ।
    পরে পর্যায়ক্রমে পাংশা উপজেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল নেতৃবৃন্দ, সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও পেশাজীবী সংগঠন সহ সর্বস্তরের নেতাকর্মি ও সাধারণ মানুষের ঢল নামে পাংশা কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে।
    এসময় বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সহ উপস্থিত ছিলেন, পাংশা সার্কেলের সহকারী পুলিশ সুপার দেবব্রত সরকার ও পাংশা মডেল থানার অফিস ইনচার্জ (ওসি) মইনুল ইসলাম সহ আইনশৃঙ্খলা বাহিনীর সকল সদস্যবৃন্দ।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST