মোঃ সাইফুল ইসলাম,নাসিরনগর, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি,
০৫ ই আগষ্ট ২০২৪ এর পর ব্রাক্ষণবাড়ীয়ার আদালতে দায়েরকৃত একটি মামলায় গ্রেফতার হওয়া বাংলাদেশ আওয়ামী লীগের প্রভাবশালী নেতা ও নাসিরনগর উপজেলার তিনজন ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান একদিনে জামিন পেয়েছেন।
মঙ্গলবার (২৪ ফেব্রায়ারী ) সকালে জেলা ও দায়রা জজ আদালত এই তিনজনের জামিন আবেদন শুনানি শেষে তাদের জামিন মঞ্জুর করেন। আদালত সূত্রে জানা গেছে, মামলার তদন্ত চলমান অবস্থা থাকায় নির্দিষ্ট কিছু শর্তসাপেক্ষে তাদেরকে জামিনে মুক্তি দেওয়া হয়েছে।
জামিনপ্রাপ্ত চেয়ারম্যানরা হলেন,
ফান্দাউক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান,
জনাব ফারুকুজ্জামান ফারুক,
গুনিয়াউক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান,
জনাব জিতু মিয়া,
ভলাকুট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান,
জনাব রুবেল মিয়া।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।


