ঢাকাFriday , 6 March 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • চাঁপাইনবাবগঞ্জে আইডিয়াল ক্রিকেট গার্ডের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

    admin
    March 6, 2026 11:06 pm
    Link Copied!

    মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

    চাঁপাইনবাবগঞ্জে আইডিয়াল ক্রিকেট গার্ডের উদ্যোগে ও পাইওনিয়ার ক্রিকেট দলের সহযোগিতায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৬ মার্চ) বিকাল ৫টায় চাঁপাইনবাবগঞ্জ নতুন স্টেডিয়ামে এ দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
    অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চাঁপাইনবাবগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার সাবেক সহ-সেক্রেটারি এম. কোরাইশী মিলু। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার সাবেক সেক্রেটারি মোস্তাফিজুর রহমান মুকুল।
    এসময় উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সাবেক কোষাধ্যক্ষ বদিউজ্জামান বুদ্ধু, আইডিয়াল ক্রিকেট গার্ডের পরিচালক ফানিসুর রহমান, পরিচালক মো. সালাউদ্দিন রিজন, কোয়েল, রকি, শিশির, সজিব, রাজুসহ পাইওনিয়ার ক্রিকেট দলের খেলোয়াড়বৃন্দ ও ক্রীড়াঙ্গনের বিভিন্ন ব্যক্তিবর্গ। অনুষ্ঠানের শেষে পাইওনিয়ার ক্রিকেট দলের সকল খেলোয়াড়ের উজ্জ্বল ভবিষ্যৎ ও সুস্বাস্থ্যের কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করা হয়। পরে উপস্থিত সবাই একসঙ্গে ইফতারে অংশগ্রহণ করেন।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST