ঢাকাSaturday , 7 March 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • সোনারগাঁ মেঘনা শিল্পনগরীতে ফের গড়ে উঠেছে অবৈধ চুনা কারখানা চরম পরিবেশ দূষণ এলাকাবাসীর ক্ষোভ।

    admin
    March 7, 2026 6:42 pm
    Link Copied!

    মো.মোশাররফ হোসেন, সোনারগাঁ,নারায়ণগঞ্জ।

    নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়নের মেঘনা শিল্পনগরীর ইসলামপুর এলাকায় আবারও গড়ে উঠেছে অবৈধ চুনা কারখানা। একাধিকবার অভিযান চালিয়ে স্থাপনা ভেঙে দেওয়ার পরও পুনরায় গ্যাস সংযোগ দিয়ে কারখানা চালুর অভিযোগ উঠেছে।
    শনিবার (৭ মার্চ) সরেজমিনে গিয়ে দেখা যায়, ইসলামপুর এলাকায় মৃত ওসমানের বাড়ির পরিত্যক্ত জায়গায় দীর্ঘদিন ধরে অবৈধভাবে চুনা কারখানা পরিচালিত হচ্ছে। সে সাথে গঙ্গানগরের করোনা গ্রুপ এর মাঠে, স্থানীয়দের অভিযোগ, প্রশাসনের পক্ষ থেকে অতীতে কয়েক দফা অভিযান চালিয়ে কারখানার বিভিন্ন স্থাপনা ভেঙে দেওয়া হলেও কিছুদিন পরই আবার নতুন করে স্থাপনা নির্মাণ করে গ্যাস সংযোগের মাধ্যমে কারখানা চালু করা হয়।
    এলাকাবাসী জানান, মেঘনা শিল্পনগরীর পাশেই তিতাস গ্যাসের জোনাল অফিস অবস্থিত। তাদের দাবি, কিছু অসাধু কর্মকর্তার যোগসাজশের কারণেই এলাকায় ব্যাঙের ছাতার মতো অবৈধ চুনা কারখানা গড়ে উঠছে এবং বারবার অভিযানের পরও সেগুলো বন্ধ করা যাচ্ছে না।
    স্থানীয়রা আরও বলেন, এসব অবৈধ কারখানার কারণে পরিবেশ দূষণ বাড়ছে এবং আশপাশের বসবাসরত মানুষের স্বাস্থ্যঝুঁকি তৈরি হচ্ছে। তাই দ্রুত স্থায়ীভাবে এসব কারখানা বন্ধে প্রশাসনের কঠোর পদক্ষেপ নেওয়ার দাবি জানান তারা।
    এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মোবাইল ফোনে যোগাযোগ করলে তাদেরকে পাওয়া যায় নাই, কার্যকর পদক্ষেপের অপেক্ষায় রয়েছে এলাকাবাসী।
    মো. মোশাররফ হোসেন
    সোনারগাঁ প্রতিনিধি
    তারিখঃ ০৭-০৩-২০২৬

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST