মোঃ মাসুম বিল্লাহ্ বরগুনা জেলা প্রতিনিধি।।
বরগুনা জেলা প্রশাসকের কার্যালয়ের পায়রা সম্মেলন কক্ষে সিরাত একাডেমি বরগুনার উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৩ মার্চ ২০২৬) সন্ধ্যা ৫টা ২০ মিনিটে অনুষ্ঠিত এ মাহফিলে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মিজ্ তাছলিমা আক্তার।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অনিমেষ বিশ্বাস, অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক)।
বিশেষ অতিথি ছিলেন ইসলামি ফাউন্ডেশন বরগুনার উপপরিচালক মোঃ শফিকুল ইসলাম।
এছাড়াও উপস্থিত ছিলেন বরগুনা প্রেসক্লাবের সভাপতি মোঃ হাফিজুর রহমান, সাধারণ সম্পাদক মোঃ আবুজাফর সালেহ, সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোঃ হারুন অর রশিদ রিংকুসহ বিভিন্ন গণমাধ্যম কর্মী।
মাহফিলে প্রায় ৩৫ জন অন্ধ হাফেজকে নিয়ে বিশেষ দোয়া ও ইফতারের আয়োজন করা হয়।
আয়োজক প্রতিষ্ঠান সিরাত একাডেমি বরগুনা জানিয়েছে, সমাজের প্রান্তিক ও বিশেষ চাহিদাসম্পন্ন মানুষের মাঝে ইফতার আয়োজন তাদের নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে অব্যাহত থাকবে।
অনুষ্ঠানের শেষে দেশ-জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।



