ঢাকাSaturday , 4 April 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • “গুপ্ত অপশক্তি বর্তমান সরকারকে বেকায়দায় ফেলতে সক্রিয় : আলহাজ্ব শওকতুল ইসলাম শকু এমপি”

    admin
    April 4, 2026 1:43 pm
    Link Copied!

    কুলাউড়া উপজেলা প্রতিনিধি,

    মৌলভীবাজার জেলা বিএনপির সাবেক সহ সভাপতি আলহাজ্ব শওকতুল ইসলাম শকু এমপি বলেছেন, আমার কোনো চাওয়া পাওয়া নেই।আগামী ৫ বছরে এই কুলাউড়া উপজেলাকে একটি আধুনিক উপজেলা হিসেবে গড়ে তুলতে চাই। এখন প্রয়োজন আপনাদের সহযোগিতা। তিনি শুক্রবার রাতে কুলাউড়ায় জেলা পরিষদ মিলনায়তনে বিএনপি এবং সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের উদ্দেশ্য বক্তব্য রাখতে গিয়ে একথা বলেন।
    কুলাউড়া উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন বাচ্চুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক বদরুজ্জামান সজল এর পরিচালনায় সংসদ সদস্য আলহাজ্ব শওকতুল ইসলাম শকু বলেন, একটি গুপ্ত অপশক্তি বর্তমান সরকারকে বেকায়দায় ফেলতে নানা ষড়যন্ত্র করে চলছে। তারা দেশে অস্থিতিশীল পরিস্থিতিতি সৃষ্টি করে রাজনৈতিক ফায়দা নিতে চায়। এসময় দলের সকল পর্যায়ের নেতাকর্মীদের অইক্যবব্ধ থাকতে হবে।
    তিনি সন্ত্রাস চাঁদাবাজি দুর্নীতি অনিয়ম দালালীর বিরুদ্ধে কঠোর অবস্থান ঘোষণা করে বলেন যেকোনো কাজে থানায় যাওয়া যাবে কিন্তু বসে থাকা যাবে না। প্রকল্প বাস্তবায়নে অনিয়ম দুর্নীতি সহ্য করা হবে না। এসব অভিযোগ প্রমানিত হলে আজীবনের জন্য বিএনপির রাজনীতি শেষ হয়ে যাবে।

    আলহাজ্ব শওকতুল ইসলাম শকু এমপি বলেন বিগত নির্বাচন ছিলো বিএনপির অস্থিত্ব রক্ষার নির্বাচন। ওই নির্বাচনে যারা দলের বিরোধিতা করেছে বা নিষ্ক্রিয় থেকেছে তারা নিজেদের বিএনপি কর্মী দাবি করতে পারে না।এসময় বিপুল করতালি দিয়ে দলীয় নেতাকর্মীরা সমর্থন জানান।

    তিনি আওয়ামী লীগের দোষী নেতাদের বিষয়ে দলের অবস্থান জানিয়ে বলেন তাদেরকে যেমন কোনো মামলা থেকে ছাড়িয়ে আনার তদবির করা যাবে না। ঠিক তেমনি নতুন ভাবে কোনো মামলা গ্রেফতার হয়রানির জন্য কেউ তৎপর হলে দলীয়ভাবে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

    সংসদ অধিবেশন থেকে ফিরে দলের বার্তা দেওয়ার জন্য বিএনপি যুবদল ছাত্রদল স্বেচ্ছাসেবক দল মহিলা দল এবং দলের সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সাথে এই মতবিনিময় সভা আহবান করা হয়।

    কুলাউড়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও আহবায়ক রেদোয়ান খান, সিনিয়র সহ সভাপতি আব্দুল জলিল জামাল, বহির্বিশ্ব জাতীয়তাবাদী ফোরামের, সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক কমর উদ্দিন জামাল, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক কমর উদ্দিন আহমেদ কমরু, সাংগঠনিক সম্পাদক আব্দুল মুক্তাদির মনু, সাবেক সাধারণ সম্পাদক শামীম আহমেদ চৌধুরী, সাবেক সাংগঠনিক সম্পাদক আবু সুফিয়ান,সাবেক চেয়ারম্যান আজিজুর রহমান মনির, সাবেক চেয়ারম্যান আব্দুল বাছিত বাচ্চু,কুলাউড়া উপজেলা যুবদলের সদস্য সচিব কাওসার আহমেদ নিপার, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক রেজাউল আলম ভুইয়া, সদস্য সচিব গিয়াস উদ্দিন মোল্লা, জাসাস আহবায়ক সালমান হোসাইন, পৌর ছাত্রদলের আহবায়ক আতিকুর রহমান আতিক সহ কুলাউড়া উপজেলা পৌরসভা ও বিভিন্ন ইউনিটের সহস্রাধিক নেতাকর্মী ম উপস্থিত ছিলেন।
    কুলাউড়া উপজেলার ১ টি পৌরসভা এবং ১৩ টি ইউনিয়নের সহস্রাধিক নেতাকর্মী এতে যোগ দেন।
    পরে জনাব শওকতুল ইসলাম শকু এমপি দলীয় নেতাকর্মীদের সাথে এক নৈশভোজে মিলিত হন.

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST