ঢাকাWednesday , 8 April 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • পাইকগাছায় বাইনবাড়িয়া ব্রিজের এপ্রোজ রোড সহ সড়ক উন্নয়নের দাবিতে প্রতিবাদ সমাবেশ

    admin
    April 8, 2026 8:57 pm
    Link Copied!

    পাইকগাছা(খুলনা)প্রতিনিধি।।

    পাইকগাছার গড়ইখালির বাইনবাড়িয়া ব্রিজের উত্তর পাশের এপ্রোচ রোড, পাটকেলখালী কালভার্ট ও সানাবাড়ির সামনে প্রায় আধা কিলোমিটার কার্পেটিং রাস্তা নির্মাণের দাবিতে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
    বুধবার বিকেলে বাইনবাড়িয়া ব্রিজের উপর এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় বাসিন্দারা অংশ নিয়ে দীর্ঘদিন ধরে অবহেলিত এ সড়কগুলোর দ্রুত উন্নয়নের দাবি জানান।
    ইউপি সদস্য বিকাশ কুমার মন্ডলের সভাপতিত্বে অনুষ্টিত প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথি ছিলেন গড়ইখালী ইউপির সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও বিশিষ্ট সমাজ সেবক মোঃ জাহাঙ্গীর আলম সরদার। স্হানীয় ঠাকুর দাস সানার সঞ্চালনায় বক্তব্য রাখেন বিভাস চন্দ্র বাছাড়,শ্যামলাল মন্ডল, শিক্ষক সরোজিত কুমার মন্ডল ও স্বপন কুমার মন্ডল সহ আরো অনেকে।
    সমাবেশে বক্তারা বলেন, গুরুত্বপূর্ণ এ রাস্তাগুলো দীর্ঘদিন ধরে ভাঙাচোরা ও চলাচলের অযোগ্য হয়ে রয়েছে। ফলে প্রতিদিন দুর্ভোগ পোহাতে হচ্ছে পথচারী, শিক্ষার্থী ও যানবাহন চালকদের। বর্ষা মৌসুমে পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করে। তারা দ্রুত এপ্রোচ রোড, কালভার্ট ও কার্পেটিং রাস্তা নির্মাণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেন। অন্যথায় দাবি পূরণ না হলে কঠোর আন্দোলনের কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারিও দেন এলাকাবাসী।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST