ঢাকাMonday , 13 April 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • রাজাশনবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী হাজী মোক্তার হোসেন

    admin
    April 13, 2026 1:48 pm
    Link Copied!

    ফয়সাল : সাভার প্রতিনিধি,

    বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে রাজাশনবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক হাজী মোক্তার হোসেন।তিনি বলেন, জনগণের একজন সেবক হিসেবে মানবতার কল্যাণে কাজ করতে চান তিনি । তার লক্ষ্য হলো রাজাশনকে একটি আধুনিক, উন্নত ও বাসযোগ্য সমাজে রূপান্তর করা। এ লক্ষ্যে তিনি সুশাসন প্রতিষ্ঠা এবং জনকল্যাণমূলক কার্যক্রম জোরদার করার প্রত্যয় ব্যক্ত করেন।তিনি আরও বলেন, দীর্ঘদিন ধরে এলাকার যেসব সমস্যা রয়ে গেছে, সেগুলো ধাপে ধাপে সমাধান করার পরিকল্পনা রয়েছে তার। শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ব্যবস্থা ও কর্মসংস্থানের উন্নয়নে তিনি বিশেষ গুরুত্ব দিতে চান। পাশাপাশি তরুণ সমাজকে মাদকমুক্ত রেখে গঠনমূলক কাজে সম্পৃক্ত করার কথাও উল্লেখ করেন।বাংলা নববর্ষের এই আনন্দঘন মুহূর্তে তিনি সকল ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ হয়ে একটি শান্তিপূর্ণ, সমৃদ্ধ ও সুন্দর সমাজ গড়ার আহ্বান জানান। তিনি বিশ্বাস করেন, সবার সম্মিলিত প্রচেষ্টায় রাজাশনকে একটি মডেল ওয়ার্ড এ পরিণত করা সম্ভব।তিনি সকলের কাছে দোয়া, ভালোবাসা ও সমর্থন কামনা করেন এবং নতুন বছরের শুভ সূচনায় সবার জীবনে সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST