জসিম উদ্দিন
জুড়ী প্রতিনিধি,মৌলভীবাজার
মৌলভীবাজারের জুড়ী উপজেলার একমাত্র নারী শিক্ষা প্রতিষ্ঠান মক্তদীর বালিকা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক মিলাদ মাহফিল ও এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিদ্যালয়ের অডিটোরিয়ামে আয়োজিত আলোচনা সভা ও মিলাদ মাহফিলে প্রধান অতিথি ছিলেন জুড়ী উপজেলা মৎস্য কর্মকর্তা ও মক্তদীর বালিকা উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি মোঃ মনিরুজ্জামান।
প্রধান শিক্ষক ইসহাক আলীর সভাপতিত্বে ও সহকারী শিক্ষক মোঃ মুহিবুর রহমানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জুড়ী সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক বীর মুক্তিযোদ্ধা খলিলুর রহমান, গ্রামীণ ব্যাংকের অবসরপ্রাপ্ত ডেপুটি জেনারেল ম্যানেজার মোঃ মুজিবুর রহমান, জাঙ্গিরাই দাখিল মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার মাওলানা আব্দুর রহিম সরকার, ভূকশিমইল স্কুল এ্যান্ড কলেজের প্রভাষক জহিরুল ইসলাম সরকার, কৃষ্ণনগর বাছিরপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুল ইসলাম সাইফ, দক্ষিণ জাঙ্গিরাই মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম ভূঁইয়া, জুড়ী উপজেলা প্রেসক্লাবের সভাপতি সিরাজুল ইসলাম, জুড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সুমন।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ঝুলন রানী দেব, সিনিয়র শিক্ষক আকলিমা বেগম, গৌরাঙ্গ দেবনাথ, মোঃ আব্দুল মান্নান, সহকারী শিক্ষক সেলিম আহমদ, হোসনে আরা বেগম, মোঃ শহীদুল ইসলাম ভূইয়া, সুজন রুদ্র পাল, নাজিরা আক্তার নাজু, মিনতি রানী রায় , শিউলি রানী দে, মাছুম আহমদ,আব্দুর রহমান, গৌছ উদ্দিন, জসিম উদ্দিন,মোঃ ফরিদ আলী,রাজনা আক্তার,সাইনুল ইসলাম,সাইফুল ইসলাম প্রমুখ।
ছাত্রীদের মধ্যে বক্তব্য রাখেন আরিশা রহমান তানিশা, সাদিয়া ইসলাম প্রমুখ। দোয়া পরিচালনা করেন জাঙ্গিরাই দাখিল মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার মাওলানা আব্দুর রহিম সরকার।


