ঢাকাThursday , 16 April 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • যশোরের বাগআঁচড়ায় জহুরা ফিলিং স্টেশনে যৌথ অভিযানে ২০০ লিটার ডিজেল জব্দ, জরিমানা

    admin
    April 16, 2026 8:37 pm
    Link Copied!

    নিজস্ব প্রতিবেদক

    যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়া এলাকায় বহুল আলোচিত জহুরা ফিলিং স্টেশনে যৌথ টাস্কফোর্সের অভিযানে ২০০ লিটার অবৈধ ডিজেল জব্দ করা হয়েছে। এ সময় অতিরিক্ত জ্বালানি তেল ক্রয়-বিক্রয়ের দায়ে প্রতিষ্ঠানটির ম্যানেজারসহ দুইজনকে মোট ছয় হাজার টাকা জরিমানা করা হয়।


    বুধবার (১৫ এপ্রিল) দুপুরে শার্শা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়াজ মখদুমের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে ২১ বিজিবি ব্যাটালিয়নের দৌলতপুর বিওপির সদস্য এবং শার্শা হাইওয়ে থানা পুলিশের সদস্যরা অংশ নেন।

    অভিযানকালে অবৈধভাবে মজুদের উদ্দেশ্যে পরিবহনকৃত ২০০ লিটার ডিজেল জব্দ করা হয়। একই সঙ্গে অতিরিক্ত জ্বালানি তেল বিক্রির দায়ে জহুরা ফিলিং স্টেশনের ম্যানেজারকে ৫ হাজার টাকা এবং অতিরিক্ত তেল ক্রয় ও পরিবহনের দায়ে উপজেলার টেংরা গ্রামের আজগর আলীর ছেলে শাহাবুদ্দিনকে ১ হাজার টাকা জরিমানা করা হয়। জব্দকৃত তেলের আনুমানিক বাজার মূল্য প্রায় ১৯ হাজার টাকা।

    স্থানীয় ও প্রশাসন সূত্রে জানা গেছে, জহুরা ফিলিং স্টেশন কর্তৃপক্ষ দীর্ঘদিন ধরে অতিরিক্ত লাভের আশায় ড্রামে করে পার্শ্ববর্তী সীমান্ত দিয়ে ভারতে তেল পাচার করে আসছিল। টাস্কফোর্সের এই অভিযানের ফলে তাদের অবৈধ কার্যক্রমে কিছুটা ভাটা পড়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

    খুলনা ব্যাটালিয়ন ২১ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মোঃ নাফিজ ইমতিয়াজ আহসান জানান, সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদকসহ সব ধরনের অবৈধ কার্যক্রম প্রতিরোধে বিজিবির গোয়েন্দা নজরদারি ও টহল জোরদার করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST