ঢাকাSunday , 19 April 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • চৌদ্দগ্রামে হামের টিকা পাবে ৭১৮৬৪ শিশু ক্যাম্পেইন চলবে ২০ এপ্রিল থেকে ১০ মে পর্যন্ত

    admin
    April 19, 2026 4:18 pm
    Link Copied!

    জহিরুল ইসলাম সুমন চৌদ্দগ্রাম প্রতিনিধি

    সারাদেশে হামের প্রকোপ বৃদ্ধি পাওয়ায় শিশুদের সুরক্ষা নিশ্চিত করতে কুমিল্লার চৌদ্দগ্রামে ২০ এপ্রিল থেকে শুরু হচ্ছে টিকাদান ক্যাম্পেইন। এ কর্মসূচির আওতায় উপজেলার ৭১,৮৬৪ জন শিশুকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে উপজেলা স্বাস্থ্য বিভাগ।
    রোববার(১৯ এপ্রিল) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সম্মেলন কক্ষে টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে আলোচনা সভায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রশিদ আহমেদ চৌধুরীর সভাপতিত্বে বক্তব্যে রাখেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা জিসান আহমেদ, প্রাথমিক শিক্ষা কর্মকতা মোঃ মনিরুজ্জামান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সর এমওডিসি ডাঃ সাঈদ আল মনসুর, চৌদ্দগ্রাম প্রেস ক্লাবের সাধারন সম্পাদক বেলাল হোসাইন।
    উপজেলা স্বাস্থ্য পরিদর্শক মোঃ হাবিবুর রহমানের সঞ্চালনায় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য পরিদর্শক ইনচার্জ আমিনুল ইসলাম, নার্সিং সুপার ভাইজার খালেদা রৌশন আরা, এমটিইপি রিয়াজুল ইসলাম, স্যানেটারী ইন্সপেক্টর মোঃ রুকুজ্জামান প্রমুখ।
    ডাঃ রশিদ আহমেদ চৌধুরী বলেন, চৌদ্দগ্রাম পৌরসভাসহ উপজেলার তের ইউনিয়নের ৩৩৬টি অস্থায়ী ও ১টি স্থায়ী কেন্দ্রে টিকাদান কেন্দ্রে ২০ এপ্রিল থেকে ১০ মে পর্যন্ত এই ক্যাম্পেইন চলবে। এতে ৬ মাস থেকে ৫ বছরের কম বয়সী প্রতিটি শিশুকে বিনামূল্যে এক ডোজ হামের টিকা দেওয়া হবে। এছাড়া নিয়মিত টিকাদান কর্মসূচির আওতায় ৯ মাস ও ১৫ মাস বয়সে টিকা নেওয়া শিশুরাও এ ক্যাম্পেইনে অতিরিক্ত একটি ডোজ পাবে, যা তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা আরও বাড়াবে।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST