চাই সুই উ মারমা। রাঙ্গামাটি প্রতিনিধি।
আজ এসএসসি ও সমমান পরীক্ষা- ২০২৬ সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন নিশ্চিতকরণে রাঙ্গামাটি পার্বত্য জেলার সদর উপজেলাধীন বিভিন্ন পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন রাঙ্গামাটি পার্বত্য জেলার, জেলা প্রশাসক জনাব নাজমা আশরাফী এবং জেলা পুলিশ সুপার জনাব মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম ।
পরিদর্শনকালে তারা কেন্দ্রসমূহের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, নিরাপত্তা ব্যবস্থা ও পরীক্ষা পরিচালনার বিভিন্ন দিক নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন। এ সময় পরীক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে সংশ্লিষ্ট সকলকে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার ( প্রশাসন ও অর্থ ) জনাব মোঃ ইকবাল হোছাইন, পিপিএম মহোদয় এবং অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেল জনাব মো: তারেক সেকান্দর মহোদয়।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।


