ঢাকাWednesday , 22 April 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • একদিনে দুই অভিযান: মণিরামপুরে ১০০পিস ইয়াবাসহ নারী ও ৪ ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

    admin
    April 22, 2026 5:58 pm
    Link Copied!

    ‎আবু রায়হান,মণিরামপুর(যশোর)প্রতিনিধি:

    -যশোরের মণিরামপুর উপজেলায় থানা পুলিশের চলমান মাদক ও অপরাধবিরোধী অভিযানে একদিকে ইয়াবাসহ এক নারীকে আটক করা হয়েছে, অন্যদিকে পৃথক অভিযানে ওয়ারেন্টভুক্ত আরও ৪ আসামিকে গ্রেফতার করা হয়েছে। এতে এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের তৎপরতা আরও জোরদার হয়েছে।

    ‎থানা পুলিশ জানায়, মঙ্গলবার (২১ এপ্রিল) রাত আনুমানিক ৯টার দিকে উপজেলার জয়নগর এলাকায় অভিযান চালিয়ে আসমা বেগম (৩০) নামে এক নারীকে ১০০ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়। এসময় তার স্বামী মনিরুজ্জামান পালিয়ে যায়। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে নারী পুলিশ সদস্যদের সহায়তায় তাকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে একটি এয়ারটাইট প্যাকেটের ভেতর থেকে উদ্ধার করা হয় ইয়াবা ট্যাবলেট, যার ওজন প্রায় ১০ গ্রাম এবং বাজারমূল্য আনুমানিক ৩০ হাজার টাকা।

    ‎এছাড়া তার কাছ থেকে মাদক বিক্রির নগদ ২৫ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি জানান, দীর্ঘদিন ধরে স্বামী-স্ত্রী মিলে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় মণিরামপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

    ‎অন্যদিকে, একই দিনে মণিরামপুর থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে ওয়ারেন্টভুক্ত ৪ আসামিকে গ্রেফতার করে। আটককৃতরা হলেন-
    ‎১) রেক্সনা খাতুন (৩০), স্বামী: মিজানুর রহমান, গ্রাম: বাকোশপোল, থানা: মণিরামপুর, জেলা: যশোর। মামলা নং: এসসি-১৩৭৬/২৩।
    ‎২) সিরাজুল ইসলাম, পিতা: মৃত লুৎফর রহমান, গ্রাম: মনোহরপুর, থানা: মণিরামপুর, জেলা: যশোর। মামলা নং: অর্থ জারী-৬৯/২৫।
    ‎৩) শম্পা খাতুন, পিতা: আনারুল, গ্রাম: পাঁচপোতা, থানা: মণিরামপুর, জেলা: যশোর। মামলা নং: এসসি-১১৭৮/২৫ (সিআর-৫৩৫/২৩)।
    ‎৪) বিল্লাল হোসেন (৩৬), পিতা: সামছুর রহমান, গ্রাম: কপালিয়া, থানা: মণিরামপুর, জেলা: যশোর। মামলা নং: এসসি-২৮৬০/২৪ (সিআর-২২৭/২৪)।

    ‎পুলিশ সূত্রে জানা গেছে, নিয়মিত অভিযান ও আদালতের গ্রেফতারি পরোয়ানা বাস্তবায়নের অংশ হিসেবে তাদের নিজ নিজ এলাকা থেকে আটক করা হয়। পরে সকল আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে। মণিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রজিউল্লাহ খান জানান, নিয়মিত অভিযান ও আদালতের পরোয়ানা বাস্তবায়নের অংশ হিসেবে আসামিদের গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে। তিনি আরও বলেন, “মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। পলাতক আসামিদের গ্রেফতার এবং অপরাধ দমনে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST