ঢাকাThursday , 23 April 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • ঘোড়াঘাটে আলু ও ভুষিবোঝাই ট্রাকের সংঘর্ষে নিহত ১

    admin
    April 23, 2026 2:28 pm
    Link Copied!

    ফাহিম হোসেন রিজু
    ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি:

    দিনাজপুরের ঘোড়াঘাটে পণ্যবাহী দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে শরিফুল ইসলাম (৪৩) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

    বৃহস্পতিবার (২৩ এপ্রিল) ভোর সাড়ে ৩টার দিকে উপজেলার দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের সোনামুখী ও শৌলা এলাকার একটি দাখিল মাদ্রাসার সামনে এই দুর্ঘটনা ঘটে।

    নিহত শরিফুল খুলনা জেলার পাইকগাছা থানার বেতবুনিয়া গ্রামের শহিদুল ইসলাম সানার ছেলে। তিনি ভুষিবোঝাই একটি ট্রাকের আরোহী ছিলেন।

    পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ভোররাতে ঢাকা মেট্রো-ট ২২-২৮৯৭ নম্বরের একটি আলু বোঝাই ট্রাক এবং যশোর-ট ১১-২৮৫৮ নম্বরের একটি ভুষি বোঝাই ট্রাক বিপরীত দিক থেকে আসার সময় নিয়ন্ত্রণ হারিয়ে মুখোমুখি সংঘর্ষে লিপ্ত হয়। এতে ট্রাক দুটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই শরিফুলের মৃত্যু হয়। দুর্ঘটনায় ট্রাকের অন্য যাত্রীরাও আহত হন। তবে তাদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে এবং তারা বর্তমানে আশঙ্কামুক্ত রয়েছেন।

    ঘোড়াঘাট থানা পুলিশ জানায়, খবর পাওয়ার পরপরই পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ শুরু করে। নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং দুর্ঘটনাকবলিত ট্রাক দুটি সরিয়ে নেওয়া হয়েছে। বর্তমানে ওই সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

    ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, আলু ও ভুষিবোঝাই দুটি ট্রাকের এই দুর্ঘটনায় একজন মারা গেছেন। পুলিশ সার্বক্ষণিক ঘটনাস্থল তদারকি করছে। ট্রাক দুটি জব্দ করা হয়েছে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST