ঢাকাThursday , 4 June 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • যশোরের শ্রেষ্ঠ ইউ,এন,ও সম্রাট হোসেন

    admin
    June 4, 2026 10:27 pm
    Link Copied!

    আবু রায়হান, মণিরামপুর (যশোর):

    বৃহত্তর যশোরের আইনি সহায়তায় অতিদ্রুত সময়ে ইউনিয়ন পর্যায়ে জনসাধারণের করা অভিযোগের ভিত্তিতে এজলাস বসিয়ে সেটা নিষ্পত্তির জন্য পরিচালিত গ্রাম আদালত পুনরায় স‌ক্রিয়কর‌ণের কা‌জে অসামান‌্য অবদান রাখায় জেলা পর্যায়ে শ্রেষ্ঠ নির্বাহী কর্মকর্তা হিসা‌বে পুরস্কৃত হয়েছেন মণিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সম্রাট হোসেন। বৃহস্পতিবার(৪ই জুন) রিফ্রেশার প্রশিক্ষক প্রশিক্ষন কোর্সের সমাপনী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে য‌শো‌র জেলা প্রশাসক মোহাম্মদ  আশেক হাসান সম্মাননা স্মারক প্রদানের মধ্য দিয়ে মণিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সম্রাট হোসেন’কে এ সম্মানে ভূষিত করেন। এ সময় আরো উপস্থিত ছিলেন ডি‌ডিএল‌জি মোঃ র‌ফিকুল হাসান।

    ‎উল্লখ্য,দীর্ঘ কয়েক বছর যশোর জেলায় বন্ধ থাকা গ্রাম আদালতের সক্রিয়করণে ২০২৩ সালের সেপ্টেম্বর হতে শুরু হওয়া এ কার্যক্রমের ধারাবাহিকতায় ২০২৫ সালের জুলাই হতে চলতি ২০২৬ইং সালের সক্রিয়তায় ও আদালতের এজলাস কক্ষ সজ্জিত করন এবং অভিযোগ নিস্পত্তিতে সমগ্র দেশের সেরা গ্রাম আদালতের দৃষ্টান্ত স্থাপনে এ পুরষ্কারে যশোর জেলার সেরা উপজেলা হিসাবে ভূষিত হয়েছেন মণিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সম্রাট হোসেন।

    ‎শুধুই গ্রাম আদালত নই, মোঃ সম্রাট হোসেন একজন দক্ষ নির্বাহী কর্মকর্তার পাশাপাশি তিমি একজন মানবিক ব্যাক্তিও বটে। তার কাছে অভিযোগ যে ব্যাক্তিই করুক তিনি সাধারণ মানুষকে সমান মর্যাদায় সম্মান দিতে জানেন বলে চলতি এ তথ্য নিশ্চিত করেছেন মণিরামপুর উপজেলা গ্রাম আদালতের কো-অর্ডিনেটর অনুপম সরকার।

    ‎নিজস্ব অভিব্যাক্তি প্রকাশে এ প্রতিবেদক’কে মণিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সম্রাট হোসেন জানান,এ সম্মাননা স্বারক আমার জীবনে অন্যতম স্মৃতি হয়ে থাকবে। তা ছাড়া, সরকার আমাকে নিয়োগ দিয়েছে জনগণের সেবার জন্য,আমি সেটাই করে চলেছি।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST