ঢাকাThursday , 4 June 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • সাতক্ষীরা-৪ আসনের কৃতি সন্তান আমিনুর রহমান আমিন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সম্পাদক নির্বাচিত হওয়ায় অভিনন্দন

    admin
    June 4, 2026 10:33 pm
    Link Copied!

    মোঃ হযরত আলী শান্ত, সাতক্ষীরা শ্যামনগর থেকে।।

    সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার রতনপুর ইউনিয়নের কৃতী সন্তান আমিনুর রহমান আমিন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক হিসেবে নির্বাচিত হওয়ায় শ্যামনগর ও কালিগঞ্জ উপজেলার বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, সকল স্তরের জনসাধারণ রাজনৈতিক ব্যাক্তিবর্গের মধ্যে চলছে ব্যাপক আনন্দ ও উদ্দিপনা। একইসাথে তাকে অভিনন্দন জানিয়ে এলাকায় চলছে মিষ্টি বিতরণ।

    দীর্ঘদিন ধরে দলীয় কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা পালনকারী ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সহ-সভাপতি ও কেন্দ্রীয় ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আমিনুর রহমান আমিন বতর্মান যুবদল কেন্দ্রীয় কমিটির গুরুত্বপূর্ণ এ পদে দায়িত্ব প্রদান করায় সাতক্ষীরা ৪ তথা শ্যামনগর- কালিগঞ্জ আংশিক আসনের বিভিন্ন সুশীল সমাজের মানুষ ও রাজনৈতিক ব্যাক্তিবর্গ কেন্দ্রীয় যুবদলের নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। একই সঙ্গে তাঁকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন রাজনৈতিক নেতাকর্মী, সামাজিক সংগঠনের প্রতিনিধি, শিক্ষক, ব্যবসায়ী ও সাধারণ মানুষেরা।

    স্থানীয়রা জানান, আমিনুর রহমান আমিন সাতক্ষীরা ৪ শ্যামনগর-কালিগঞ্জ আংশিক আসনের সন্তান হিসেবে সবসময় এলাকার মানুষের সুখ-দুঃখে পাশে থেকেছেন, মুমূর্ষু রোগীদের নিয়ে ছুটে চলেছেন বিভিন্ন হাসপাতালে, দিয়েছেন সর্বোচ্চ স্বাস্থ্য সেবা, গরীব মেধাবী শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছেন।

    তাঁর রাজনৈতিক অভিজ্ঞতা, সাংগঠনিক দক্ষতা এবং দলের প্রতি নিষ্ঠার স্বীকৃতি হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটিতে বিএনপির চেয়ারম্যান, গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানে এ গুরুত্বপূর্ণ দায়িত্ব প্রদান করেছেন। তাঁর এ অর্জনে সাধারণ মানুষ গর্বিত।

    এদিকে যুবদলের কেন্দ্রীয় কমিটিতে আমিনুর রহমান আমিন অন্তর্ভুক্তিকে স্বাগত জানিয়ে উপজেলার বিভিন্ন স্থানে নেতাকর্মীদের মধ্যে আনন্দ প্রকাশ করতে দেখা গেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমেও তাঁকে অভিনন্দন জানিয়ে অসংখ্য শুভেচ্ছা বার্তা জানিয়েছেন।

    স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, আমিনুর রহমান আমিন উক্ত পদ লাভের মাধ্যমে সাতক্ষীরা-৪ আসন তথা সাতক্ষীরা জেলায় জাতীয়তাবাদী রাজনৈতিক প্রতিনিধিত্ব আরও শক্তিশালী ও সুন্দর হবে এবং কেন্দ্রীয় পর্যায়ে এলাকার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা তুলে ধরার সুযোগ সৃষ্টি হবে।

    আমিনুর রহমান আমিনের উক্ত সাফল্যে উপজেলার সর্বস্তরের জনগণ, বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা তাঁকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন এবং তাঁর উজ্জ্বল রাজনৈতিক ভবিষ্যৎ কামনা করেছেন শ্যামনগর উপজেলা যুবদলের সদস্য সচিব আনোয়ারুল ইসলাম আংগুর, শ্যামনগর উপজেলা ছাত্রদলের আহবায়ক আব্দুল্লাহ আল কাইউম আবু, স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক জুলফিকার সিদ্দিকী শ্যামনগর উপজেলা যুবদলের সদ্য সাবেক যুগ্ন আহবায়ক হাফিজ আল আসাদ কল্লোল, শেখ বাবলুর রহমান,আটুলিয়া ইউনিয়ন যুবদলের সদস্য সচিব আবুজার গিফারি, সহ নেতৃবৃন্দ।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST