সুজন হোসেনঃ
কুমিল্লার বরুড়া উপজেলা কিশোর কিশোরী ক্লাব স্থাপন প্রকল্পের ক্লাব ম্যানেজমেন্ট কমিটির (সিএমসি) সভা অনুষ্ঠিত হয়েছে।
১০ জুন সকাল ১১টায় বরুড়া উপজেলা পরিষদ সভাকক্ষে বরুড়া উপজেলা মহিলা বিষয়ক অফিসার আফরোজা বেগম এর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন আড্ডা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ জাকির হোসেন বাদল, লক্ষীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ আবুল হাসেম, আগানগর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ জাকির হোসেন, বরুড়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রতন কুমার সাহা, উপজেলা শিক্ষা অফিসার মোঃ জাহাঙ্গীর আলম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ বোরহান উদ্দিন ভুইঁয়া, কিশোর কিশোরী ক্লাব স্থাপন প্রকল্পের জেলা ফিল্ড সুপার ভাইজার মোঃ মেহেদাী হাসান, বরুড়া প্রেসক্লাবের সাধারন সম্পাদক মোঃ ইলিয়াস আহমদ, বরুড়া হাজী নোয়াব আলী পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মেধাদ উদ্দিন, নলুয়া মনোহরপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ অজিউল্লাহ, আগানগর আবুল বশির কারিগরি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ নাজমুল হাসান,
মহেশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শাহ আলম, ডিমডুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাবিত্রী রাণী দত্ত, আমরাতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সোলেমান মিয়া, বরুড়া উপজেলা কিশোর কিশোরী ক্লাব স্থাপন প্রকল্পের জেন্ডার প্রমোটর মোঃ শরীফ উদ্দিন, সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও শিক্ষক প্রতিনিধি, সাংবাদিক ও সুশীল সমাজের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
সভায় অতিথিরা বলেন কিশোর কিশোরী ক্লাবটি স্থাপনের ফলে শিক্ষার্থীরা সাংস্কৃতিক চর্চা, আবৃত্তির কৌশল শিক্ষা, মাদক ও বাল্য বিবাহ প্রতিরোধ, জেন্ডার সমতা দূর করা, বিতর্ক, সাংস্কৃতিক অনুষ্ঠান, চিত্রাঙ্কন ও খেলাধুলার মাধ্যমে তাদের সৃজনশীল প্রতিভা বিকশিত হয়। পাশাপাশি যৌতুক ও ইভটিজিং প্রতিরোদ, শারীরিক ও স্বাস্থ্যগত বিষয়, সহ শিক্ষার্থীদের সহায়ক ভূমিকা রাখছে।সভায় বক্তারা কিশোর কিশোরীদের সুবিধার্থে ক্লাবটি চলমান রাখার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ করেন।


