ঢাকাWednesday , 10 June 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • যন্ত্র পড়ে আছে বাক্সবন্দী, মানুষ মরে বিনা চিকিৎসায়

    admin
    June 10, 2026 9:41 pm
    Link Copied!

    এম কে হাসান, জেলা প্রতিনিধি কক্সবাজার

    কক্সবাজার ২৫০ শয্যা বিশিষ্ট জেলা সদর হাসপাতালে সরকারিভাবে কিডনি ডায়ালাইসিস সেন্টার দ্রুত চালু এবং লাইফ সাপোর্ট (আইসিইউ) সুবিধা সম্পন্ন অ্যাম্বুলেন্স রোগীদের সেবায় উন্মুক্ত করার দাবিতে ঢাকায় মানব বন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে ভয়েস অব কক্সবাজার ভলান্টিয়ার্স – এর ব্যানারে আয়োজিত এই মানব বন্ধনে স্থানীয় ভুক্তভোগী ও সচেতন নাগরিকরা অংশ নেন।

    মানব বন্ধনে বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, কক্সবাজারের মতো পর্যটন নগরী, বিশ্বের বৃহত্তম শরনার্থী ক্যাম্প ও জনবহুল এলাকায় কিডনি রোগীদের জন্য ডায়ালাইসিস সেবা অত্যন্ত জরুরি। অথচ দীর্ঘ তিন বছর ধরে ডায়ালাইসিস সেন্টার স্থাপনের সব যন্ত্রপাতি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অবহেলায় বাক্সবন্দী অবস্থায় পড়ে আছে। প্রয়োজনীয় অবকাঠামো থাকলেও দীর্ঘ সময় ধরে সেবাটি চালু না হওয়ায় অসহায় রোগীরা চরম ভোগান্তির শিকার হচ্ছেন।

    বক্তারা আরও বলেন, ‘আমরা কেবল আশ্বাস নয়, সমস্যার স্থায়ী সমাধান ও দ্রুত বাস্তবায়ন চাই। বিনা ডায়ালাইসিসে আর কোনো রোগীর মৃত্যু আমরা আর দেখতে চাই না। এটি আমাদের মৌলিক অধিকার, কোনো করুণা নয়।’

    আগামী ১৩ জুন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজার সফরকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে নতুন করে আশার সঞ্চার হয়েছে। বক্তারা জোর দাবি জানিয়ে বলেন, প্রধানমন্ত্রী কক্সবাজারে আগমনের দিনই যেন জনগুরুত্বপূর্ণ এই ডায়ালাইসিস সেন্টারটি চালুর আনুষ্ঠানিক ঘোষণা আসে। একই সঙ্গে, রোগীদের প্রাণ রক্ষায় হাসপাতালের আইসিইউ অ্যাম্বুলেন্সটি অবিলম্বে জনসাধারণের ব্যবহারের জন্য উন্মুক্ত করার আহ্বান জানানো হয়।

    মানববন্ধনে কক্সবাজারের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং ভুক্তভোগী পরিবারের সদস্যরা অংশ নিয়ে তাদের এই দাবি বাস্তবায়নে সরকারের উচ্চপর্যায়ের আশু হস্তক্ষেপ কামনা করেন।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST