ঢাকাFriday , 12 June 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • “কুলাউড়ায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প এবং উদ্ভাবনী ধারণা প্রদর্শন অনুষ্ঠিত “

    admin
    June 12, 2026 9:52 pm
    Link Copied!

    সিপাউর রহমান চৌ: কুলাউড়া, মৌলভীবাজার।

    শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও উদ্ভাবনী চিন্তার বিকাশ ঘটানোর লক্ষ্যে কুলাউড়া উপজেলায় অনুষ্ঠিত হয়েছে ‘Startup, Science Project and Innovation Idea Showcasing Program’ স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প এবং উদ্ভাবনী ধারণা প্রদর্শন, শুক্রবার (১২ জুন ) উপজেলা পরিষদ হলরুমে উপজেলা পর্যায়ের এ আয়োজন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য মো. শওকতুল ইসলাম।
    শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অধীন সেকেন্ডারি এডুকেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম (SEDP)-এর আওতাভুক্ত পারফরমেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইনস্টিটিউশনস স্কিম এবং এডুকেশনাল এক্সিলেন্স সাপোর্ট স্কিম (EESS)-এর উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
    “মেধা-বিজ্ঞান-উদ্ভাবনের দেশ, সবার আগে বাংলাদেশ”—এই প্রত্যয়কে সামনে রেখে আয়োজিত অনুষ্ঠানে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে তাদের উদ্ভাবনী প্রকল্প, বিজ্ঞানভিত্তিক কার্যক্রম এবং নতুন নতুন স্টার্টআপ ধারণা উপস্থাপন করে। শিক্ষার্থীদের তৈরি বিভিন্ন প্রযুক্তিনির্ভর প্রকল্প ও সৃজনশীল উদ্যোগ অতিথিদের মাঝে ব্যাপক আগ্রহ সৃষ্টি করে।

    কুলাউড়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে,
    উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা আক্তার এর সভাপতিত্বে ও উপজেলা একাডেমি সুপারভাইজার শফিকুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থানার অফিসার ইনচার্জ (ওসি) জহিরুল ইসলাম মুন্না, উপজেলা প্রকৌশলী প্রীতম শিকদার জয়, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা খোরশেদ আলম, ইয়াকুব তাজুল মহিলা ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ এমদাদুল ইসলাম ভুট্টু, নবীন চন্দ্র মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমির হোসেন, বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মতিন, মহতোছিন আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফয়জুর রহমান ছুরুখ, শিক্ষার্থী ,আমির হামজা,উত্তরা রায় লক্ষীসহ
    প্রশাসনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ, শিক্ষা বিভাগের কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

    বক্তব্যে প্রধান অতিথি সাংসদ শওকতুল ইসলাম বলেন, আধুনিক বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলতে শিক্ষার্থীদের বিজ্ঞান ও প্রযুক্তিভিত্তিক জ্ঞান, গবেষণা এবং উদ্ভাবনী সক্ষমতা বৃদ্ধি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের নতুন চিন্তা ও সৃজনশীল উদ্যোগ বাস্তবায়নে উৎসাহিত করবে এবং ভবিষ্যতে দক্ষ মানবসম্পদ গঠনে সহায়ক ভূমিকা রাখবে।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST