হোসেনপুর( কিশোরগঞ্জ) প্রতিনিধি :
কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা সোমবার (২৫ আগস্ট) উপজেলা প্রশাসক ও নির্বাহী কর্মকর্তা কাজী নাহিদ ইভার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে।
সভায় উপস্থিত ছিলেন— পৌর প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) মোহসী মাসনাদ, হোসেনপুর থানার ওসি (তদন্ত) লিমন বোস, বিএনপি নেতা ও বীর মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ রফিকুল ইসলাম রফিক, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মোঃ আমিনুল ইসলাম, শিক্ষাবিদ এবিএম সিদ্দিক চঞ্চল, দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোঃ জামাল উদ্দিন, চেয়ারম্যান ফিরোজ উদ্দিন, মোঃ খুরশিদ উদ্দিন, আব্দুল কাইয়ুম, মোঃ সাইদুল ইসলাম, মোঃ আজাহারুল ইসলাম, সমবায় কর্মকর্তা গোলাম মোর্শেদ, পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা কাজী আছমা, উপজেলা প্রেসক্লাব সভাপতি এ.কে.এম. মোহাম্মদ আলী, কৃষি কর্মকর্তা একে.এম. শাহজাহান কবির, গ্রাম আদালতের কর্মকর্তা কবির উদ্দিন, বৈষম্যবিরোধী ছাত্র নেতা মোঃ মহিবুল হোসেন অনিক, উপজেলা আনসার কর্মকর্তা খাদিজা আক্তার, ইসলামি ফাউন্ডেশনের কর্মকর্তা মোঃ ইমদাদুল হক প্রমুখ। সভায় চলমান আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন, মাদক প্রতিরোধ, বাল্যবিবাহ রোধে সচেতনতা বৃদ্ধি এবং উপজেলা সদরের গুরুত্বপূর্ণ সড়কে যানজট নিরসনে উদ্যোগ গ্রহণ বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত নেওয়া হয়। এছাড়া, সভার শুরুতেই সদ্য যোগদানকৃত সহকারী কমিশনার (ভূমি) মোহসী মাসনাদকে ফুল দিয়ে বরণ করে নেন কমিটির সদস্যরা।


