ঢাকাSunday , 28 June 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • বালিয়াকান্দিতে ১ হাজার ৯০০ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে আমন ধানের বীজ ও সার বিতরণ

    admin
    June 28, 2026 5:35 pm
    Link Copied!

    জুয়েল রানা, বালিয়াকান্দি।

    রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে রোপা আমন ধানের বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।

    শনিবার (২৭ জুন) সকাল ১১টায় বালিয়াকান্দি উপজেলা কৃষি অফিসারের কার্যালয়ের সামনে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

    অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন বালিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) চৌধুরী মোস্তাফিজুর রহমান।

    এ সময় উপস্থিত ছিলেন বালিয়াকান্দি উপজেলা বিএনপির সহ-সভাপতি জাফর আলী, উপজেলা কৃষক দলের সভাপতি মো. মহসীন খান, উপজেলা কৃষি কর্মকর্তা রতন কুমার ঘোষ, উপ-সহকারী কৃষি কর্মকর্তাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

    উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, চলতি মৌসুমে উপজেলার মোট ১ হাজার ৯০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় জনপ্রতি ৫ কেজি রোপা আমন ধানের বীজ, ১০ কেজি ডিএপি সার এবং ১০ কেজি এমওপি সার বিনামূল্যে বিতরণ করা হয়েছে।

    অনুষ্ঠানে বক্তারা বলেন, সরকারের কৃষি প্রণোদনা কর্মসূচি কৃষকদের উৎপাদন ব্যয় কমাতে এবং আমন ধানের আবাদ ও উৎপাদন বৃদ্ধি করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এ ধরনের সহায়তা কৃষকদের আরও উৎসাহিত করবে এবং দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে ইতিবাচক অবদান রাখবে।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST