ঢাকাWednesday , 8 July 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • ভারী বৃষ্টিতে ১২ জুলাই পর্যন্ত বান্দরবানের সব পর্যটনকেন্দ্র বন্ধ।

    admin
    July 8, 2026 9:48 pm
    Link Copied!

    উমংনু মারমা, বান্দরবান, প্রতিনিধি।

    টানা ভারী বর্ষণের কারণে পর্যটক ও জনসাধারণের জানমালের নিরাপত্তার কথা বিবেচনা করে আগামী ১২ জুলাই পর্যন্ত বান্দরবান জেলার সব পর্যটনকেন্দ্র বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন।
    বুধবার (৮ জুলাই) রাত সাড়ে ৭টার দিকে জেলা প্রশাসক সানিউল ফেরদৌসের সই করা এক গণবিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়।
    গণবিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি টানা ভারী বর্ষণের কারণে বান্দরবান জেলার বিভিন্ন এলাকায় যোগাযোগব্যবস্থা ঝুঁকির মুখে পড়েছে। বর্তমান আবহাওয়া পরিস্থিতি এবং সম্ভাব্য দুর্যোগের ঝুঁকি বিবেচনায় গত ৬ জুলাই জারি করা জরুরি গণবিজ্ঞপ্তির ধারাবাহিকতায় জেলার সব পর্যটনকেন্দ্র আগামী ১২ জুলাই (রবিবার) পর্যন্ত বন্ধ রাখা হবে।
    এ সময় জেলার সব পর্যটনকেন্দ্র, ঝরনা, পাহাড়ি ট্রেইল, নদীপথ, দুর্গম এলাকা ও অন্যান্য ঝুঁকিপূর্ণ স্থানে পর্যটক, ট্যুর অপারেটর এবং সাধারণ মানুষের ভ্রমণও বন্ধ থাকবে বলে জানানো হয়েছে।
    জেলা প্রশাসন সংশ্লিষ্ট সবাইকে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন এবং প্রশাসনের নির্দেশনা যথাযথভাবে মেনে চলার আহ্বান জানিয়েছে।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST